
এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। ১০টি চার ও তিনটি ছয় দিয়ে সাজিয়ে ছিলেন ইনিংসটি। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের গত তিন ম্যাচে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরির কারণে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন সৌম্য সরকার।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
লিটন দাসের বদলে ইমরুল কায়েসের সঙ্গে ব্যাট করতে নামেন সৌম্য। ম্যাচের প্রথম ওভারে বল করতে আসেন ক্যারিবীয় গতি দানব কিমার রোচ। প্রথম বলটি সিঙ্গেল তুলে নিয়ে সৌম্যকে স্ট্রাইকে পাঠান ইমরুল। পরের বলটি কোনো মতে খেললেওে ওভারের তৃতীয় বলে উইকেটকিপার শেন ডওরিচের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছেড়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।
চতুর্থ ওভার শেষে ১২ রানে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান। ১০ বলে ৩ রান করা ইমরুলের সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক। ২১ বলে ১৬ রান করেছেন টেস্ট স্পেশালিস্ট খ্যাত এই ব্যাটসম্যান।
সাকিব ফেরায় বাদ পড়তে হয়েছে আরিফুল হককে। অন্যদিকে পেসার খালেদ আহমেদের জায়গায় প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটকিপার), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।
আরও পড়ুন :
ওয়াই




