
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ১৬৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার টস জিতে নেন সাকিব আল হাসান। এর পর ব্যাট করার সিদ্ধান্ত জানান স্বাগতিক অধিনায়ক।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ওভারেই আউট হয়ে ফিরতে হয় সৌম্য সরকারকে।
কিমার রোচের বলে উইকেটকিপার শেন ডওরিচের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান।
ইমরুল-মুমিনুল মিলে ১০৪ রানের জুটি গড়ের। দুটি লাইফ পাওয়া পর ২৭তম ওভারে জোমেল ওয়ারিকেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল। ৮৭ বলে ৪৪ রান করে ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান মাঠ ছাড়েন।
তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন মুমিনুল। দলীয় ১৫৩ রানে দেবেন্দ্র বিশুর বলে ফেরেন ৫০ বলে ২০ রান করা মিঠুন।
সর্বশেষ অধিনায়ক সাকিবকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে ক্রিজে রয়েছেন মুমিনুল।
৫৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। ৩৮ বলে সাকিবের সংগ্রহ ২০ রান। ১৪৪ বলে ১১১ রান করেছেন মুমিনুল।
বাংলাদেশ দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটকিপার), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়াই




