
টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার আট বছর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মিরপুরের মাঠে আজ শনিবার ফের মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন শতরানের ইনিংস। বাংলাদেশকে ৫০৮ রানের পাহারে উঠিয়ে আউট হয়ে ডান-হাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারতো এদিন দাঁড়াতেও পারেনি। ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। দিন শেষে এখনও ৪৩৩ রানে পিছিয়ে সফরকারীরা।
সাংবাদিকরা মাহমুদুল্লাহর কাছে জানতে চেয়েছিল কয়েক দিনের ব্যবধানে দুটি সেঞ্চুরি। হঠাৎ বদলে যাওয়ার কারণটা কি?
টাইগারদের সাদা পোশাকের সহ-অধিনায়ক জানালেন, পরিবর্তন বলতে আমি মানসিকভাবে কিছুটা পরিবর্তন এনেছি। চিন্তা করেছিলাম, যেভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট করি, আমার ব্যাটিংয়ের সঙ্গে সেটাই মানায়। আমি চাচ্ছিলাম যে শুরু থেকেই ইতিবাচক থাকবো। যদি মারার বল প্রথম বলেই পাই, তাহলে সেটিই মারব। আমার মেন্টালিটি ওইরকমই ছিল। আমাকে কষ্ট করেই ব্যাট করতে হয়েছে।
সাকিব আল হাসানের সঙ্গে ১১১ রান, লিটন দাসকে নিয়ে ৯২ রান যোগ করেন মাহমুদুল্লাহ। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সঙ্গে ২৩, ৫৬ ও ৩৬ রানের জুটি গড়েন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
টেল এন্ডারদের সঙ্গে ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, সব শেষ ম্যাচে তাইজুল-নাঈমের একটা পার্টনারশিপ ছিল। আমার দুইজনের ওপরেই বিশ্বাস ছিল। আমি তেমন জোরাজোরি করছিলাম না। আমি ওইরকম চিন্তা করলে ডাউন দ্য উইকেট দিয়ে এক দুইটা শট খেলতে পারতাম। আমি সময় নিয়েছি. আমার বিশ্বাস ছিল যে তারা আমাকে ওই ব্যালেন্সটা দিতে পারবে।
নব্বইয়ের ঘরে এসে অনেকক্ষণ সময় নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে। নার্ভাস ছিলেন নাকি এম প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, সেঞ্চুরি তো সবাই চায়। নাইনটিজের ঘরে গেলে কে না চাইবে। তবে আজ কিছুটা নার্ভাস ছিলাম। আমি বেশ কয়েকবার চিন্তাও করছিলাম যে বড় শট খেলব। তবে তাইজুল বললো যে, ‘আপনি ভালো ব্যাটিং করছেন, সময় নিন। তখন চিন্তা করলাম যে না, আরও সময় নেই।
তবে শেষ পর্যন্ত চার মেরেই তুলে নেন শতকটি। সেজদা দিয়ে সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানান। হাত দিয়ে নিজস্ব স্টাইলে হার্ট শেপ করেন। এর পর ফ্লাইং কিসও দেখান টাইগারদের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এমন উদযাপনের উদ্দেশ্য নিজের পরিবার উল্লেখ করে মাহমুদুল্লাহ বলেন, আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা। তবে সেঞ্চুরিটা নিজের মাকে উৎসর্গ করতে চান বলে জানান তিনি।
অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, আম্মুকে উৎসর্গ করতে চাই। কারণ আমার বাবা-মা আমার জন্য অনেক দোয়া করে। সবার বাবা মা, তাই করে। এই কারণে আমার মনে হয় তারা এটা ডিজার্ভ করেন।
আরও পড়ুন :
ওয়াই




