
আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হয়েছে ১২তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। আগামী আসর শুরু হবে ২০১৯ সালের ২৯ মার্চ থেকে। উদ্বোধনী দিনে খেলবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আইপিএল নিলাম। যার জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩৪৬ জন ক্রিকেটার যার মধ্যে ২২৪ জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার জয়পুরে বসতে চলেছে আইপিএল নিলামের আসর।
এবার নিলামে দেখা যাবে না বিখ্যাত মুখ রিচার্ড ম্যাডলিকে। তিনিই এতদিন ছিলেন আইপিএল নিলামের মুখ। এবার তাঁর জায়গায় দেখা যাবে হফ এডমেডাসকে। কিন্তু আসল লক্ষ্য তো কোন প্লেয়ার গেলেন কোন দলে।
অনেকে এই আইপিএলকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ করতে চাইছে। এবার দেখার কাঁদের ভাগ্য কত ভাল সময় নিয়ে আসে।
এখন পর্যন্ত কে কত রুপিতে দল পেয়েছেন:
৫০ লাখ বেসপ্রাইজ নিয়ে বিক্রি হলেন না ফাওয়াদ আহমেদ।
স্পিনার রাহুল শর্মা ও অ্যাডাম জাম্পা ৫০ লাখ ও ১ কোটির বেস প্রাইজ নিয়ে অবিক্রিত থেকে গেলেন।
৫ কোটিতে মোহিত শর্মাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
মুম্বাই ও চেন্নাই মোহিতের দাম নিয়ে গেল ৫ কোটিতে।
৫০ লাখ বেস প্রাইজে নিলামে আসা মোহিত শর্মার জন্য বিড করল চেন্নাই সুপার কিংস।
২.৪ কোটিতে বরুণ অ্যারনকে কিনে নিল রাজস্থান রয়্যালস।
৪.৮ কোটিতে মোহম্মদ শামিকে কিনে নিল পঞ্জাব।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে কেরিয়ারের সেরা স্পেল করেছেন মহম্মদ শামি ৬/৫৬। ১ কোটি থেকে তাঁর দাম পৌঁছে গেল ৩.৬ কোটিতে।
২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ইশান্ত শর্মাকে ১.১ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। বেসপ্রাইজ ছিল ৭৫ লাখ।
৮.৪ কোটিতে ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে কিনে নিল রাজস্থান রয়্যালস। আরেক অলরাউন্ডার বরুন চক্রবর্তীকে ৮.৪ কোটি রুপিতে কিনলো কিংস ইলেভেন পাঞ্জাব।
১.৫ কোটি বেস প্রাইজে নেমে ৮ কোটি ছুলো জয়দেব উনাদকাট। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ মূল্য এই নিলামের।
রাজস্থান ও দিল্লির লড়াইয়ে উনাদকাটের দাম উঠল ৪ কোটি।
ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ নিয়ে জয়দেব উনাদকট পরবর্তী ক্রিকেটার
ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা ১.২ কোটিতে গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তাঁর বেস প্রাইজ ছিল ১ কোটি।

ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপার নিকোলাস পুরানকে ৪.২ কোটিতে কিনে নিল পঞ্জাব।
নিকোলাস কুরানের দাম ৭৫ লাখ থেকে উঠল ৩ কোটিতে।
১.৫ কোটি বেস প্রাইজে নেমে জনি বেয়ারস্টোকে ২.২ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।.
৭৫ লাখ বেস প্রাইজে বিক্রি হলেন না নমন ওঝা
১ কোটি বেস প্রাইজে নেমে অক্ষর প্যাটেলকে ৫ কোটিতে কিনে নিল দিল্লি।
অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের দাম পৌঁছালো ৫ কোটিতে।
ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিংহ দল পেলেন না এ বারে আইপিএলে।
১ কোটি বেস প্রাইজ নিয়ে নিলামে উঠলেন যুবরাজ সিং।
১ কোচি বেস প্রাইজে বিক্রি হলেন না ক্রিস জর্ডন।
৫ কোটিতে ব্রেথওয়েটকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর ৫ কোটি বিড করল ব্রেথওয়েটের জন্য।
ওয়েস্ট ইন্ডিজ অল-রাউন্ডার এ বার নিলামে উঠলেন। চলছে বিডিং। ৭৫ লাখ বেস প্রাইজে শুরু করে এই মুহূর্তে তাঁর দাম উঠেছে ৩ কোটি। লড়ছে কলকাতা ও পঞ্জাব।
দল পেলেন না ক্রিস ওকস।
নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল বিক্রি হলেন না।
২কোটি বেস প্রাইজ নিয়ে নিলামে এ বার ব্রেন্ডন ম্যাকালাম বিক্রি হলেন না
৪.২ কোটিতে হেটমেয়ারকে কিনে নিল বেঙ্গালুরু
সানরাইজার্স হায়দ্রাবাদ ২.৬ কোটি বিড করল।
হেটমেয়ারের দাম ২ কোটিতে নিয়ে গেল পঞ্জাব ও রাজস্থান।
৫০ লাখ বেস প্রাইজ নিয়ে এলেন শিমরন হেটমেয়ার।
হনুমা বিহারীকে কিনে দিল্লি ক্যাপিটাল কিনে নিল ২কোটিতে।
হনুমা বিহারী ৫০ লাখের বেস প্রাইজ নিয়ে এসেছিলেন।
১.৫ কোটি বেস প্রাইজ নিলে নিলামে উঠলেন অ্যালেক্স হেলস।
বিক্রি হলেন না চেতেশ্বর পূজারা। ৫০ লাখ বেসপ্রাইজ ছিল তাঁর।
অবিক্রিত থেকে গেলেন মনোজ তিওয়ারি।
মনোজ তিওয়ারির নাম সবার প্রথমে।
৮.৪ কোটি নিয়ে নিলামে এসেছে চেন্নাই সুপার কিং। তাদের দরকার মাত্র দু'জন প্লেয়ার।
এমআর/ওয়াই




