
ক্রিকেটের যারা খোঁজ খবর রাখেন বক্সিং ডে নামটার সঙ্গে তারা কম-বেশি পরিচিত।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিনের পরদিন যে টেস্ট ম্যাচটি হয় তার নামই ‘বক্সিং ডে’ টেস্ট।
১৮৮২ সালে অস্ট্রেলিয়ার ক্লাব দল নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার হাত ধরে এই টেস্টের সূত্রপাত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) বড়দিনের পর দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর ঐতিহ্যবাহী ক্লাব দুটি মুখোমুখি হয়। এই ম্যাচের জন্য দুদলের খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে বড়দিনের ছুটি উদযাপন করতে পারেনি।
১৯৫০ সালে প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। যদিও সেই তখনকার রীতি অনুসারে ৬ দিনের সেই ম্যাচটি শুরু হয়েছিল ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সেই টেস্টের পঞ্চম দিনটিকেই বক্সিং ডে বলা হয়েছিল। প্রথম বক্সিং ডের ওই ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল ২৮ রানে।
এরপর ১৯৮০ সাল থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া টেস্টর নাম দেয়া হয় বক্সিং ডে টেস্ট।
মূলত মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে অন্য যেকোনো একটি দল নিয়ে আয়োজিত হয় এই এতিহ্যবাহী টেস্ট ম্যাচটি।
এবছরে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। আগামী ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ইতিহাসের ৪৩ তম বক্সিং ডে টেস্ট।
এস/জেএইচ




