ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিতর্কিত আচরণে জরিমানা গুনলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ পিএম

আজ রোববার ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেন জাপানের ২০ বছর বয়সী টেনিস তারকা নাওমি ওসাকা। এদিন সেরেনাকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেয় জাপানের এই তরুণী।

খেলায় হার-জিত থাকবেই কিন্তু খেলার মাঝে আম্পায়ারের উপর চটে যান ৩৬ বছর বয়সী সেরেনা উইলিয়ামস।

২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে আম্পায়ার কার্লোস রামোস সতর্ক করেন ম্যাচের নিয়ম ভাঙায়। এতে উল্টো ক্ষেপে যান যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

সেরেনা প্রথম সেটে হারের পর রাগ ঝাড়লেন নিজের র‍্যাকেটের উপর। মাটিতে ছুড়ে ফেলায় নাওমিকে এক সেট পেনাল্টি দেন আম্পায়ার।

এতে আম্পায়ারকে উদ্দেশ্য করে সেরেনা বলেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কারণ আমি আপনাকে চোর বলছি? আপনি আমার থেকে এক পয়েন্ট চুরি করেছেন? কিন্তু আমি চোর নই। আমি আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি রেফারি চাই, চোর না।

ম্যাচ চলাকালীন তিনটি অপরাধের জের ধরে ম্যাচ পরবর্তী বিচার হয় সেরেনার। এতে ১৭ হাজার ডলার জরিমানা গুনতে হয় এই আমেরিকান টেনিস তারকাকে।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্তানের নাম রাখলেন শোয়েব-সানিয়া
শোয়েব মালিক-সানিয়া মির্জাকে এক কথায় বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া দম্পতি বলাই যায়। এই দম্পতি দুটি ভিন্ন দেশের। কথায় কথায় হানাহানি-লড়াইয়ে মেতে থাকা ভারত-পাকিস্তানের মধ্যে প্রেমের বার্তা বয়ে আসছেন এই যুগল। পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব আর ভারতের টেনিস কুইন সানিয়া সুসংবাদ দিয়েছেন সোমবার। ছেলে সন্তানের বাবা-মা হয়ে এই দম্পতির প্রেমটির যেন আরও গভীর হলো। আগেই ঠিক ছিল তাদের সন্তান বাবা-মা দুই জনেরই পদবী ব্যবহার করবে। সেই অনুযায়ী ছেলের নামও রেখে ফেললেন এই টেনিস-ক্রিকেট জুটি। টুইট করে সন্তানের জন্মের খবর দিয়েছিলেন শোয়েব নিজেই। মঙ্গলবার ছেলের নামকরণের খবরও জানিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  ছেলের জন্মের খবরে বাবা হ্যাশট্যাগ দিয়েছিলেন, ‘বেবিমির্জামালিক’। তখনই বোঝা গিয়েছিল নামটা যাই হোক পদবী নিশ্চিত হয়ে গিয়েছে সেলিব্রিটি এই সদ্যোজাতের। সবাইকে ধন্যবাদ জানিয়ে শোয়েব লিখেছেন আমাদের ছেলের নাম, ইজহান মির্জা মালিক। ২০১০ সালের ১২ এপ্রিল এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবা-মা হতে চলেছেন সেই খবর আসে চলতি বছরের এপ্রিল ২৩। এ বার নতুন জীবন শুরু করবে এই দম্পতি। সন্তানকে বড় করার দায়িত্ব। তবে খেলা থেকে দূরে থেকে নয়। তা সানিয়া আগেই বুঝিয়ে দিয়েছিলেন। বিশ্ব টেনিসের ডবলসের এক নম্বর তারকা গত ২০১৭ সালের অক্টোবর থেকেই কোর্টের বাইরে। তার লক্ষ্য ২০২০ টোকিও অলিম্পিকে আবার স্ব-মহিমায় ফেরা। সানিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন, সন্তানের সামনে সেই উদাহরণ রাখতে চান যেখানে তিনি বোঝাতে চান মাতৃত্ব কোনও স্বপ্নের শেষ হতে পারে না। আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছেন সাকিব-তামিম রুবেলের নতুন অভিজ্ঞতা ভেস্তে গেল বৃষ্টিতে​ ওয়াই
সন্তানের নাম রাখলেন শোয়েব-সানিয়া
শোয়েব-সানিয়ার ঘরে নতুন অতিথি
একদিন আগেই টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রাহক হয়েছেন শোয়েব মালিক। এবার দিলেন আরেকটি সুসংবাদ। পাকিস্তানি ক্রিকেট তারকা জানালেন, ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ঠিক এই মুহূর্ত খুশির জোয়ারে ভাসছে ভারত-পাকিস্তান দু’দেশের ক্রীড়ামহল।  বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার শোয়েব টুইটারে লিখেছেন, খবরটি জানাতে অনেক উত্তেজিত: ছেলে হয়েছে। আর আমার প্রিয়তমা ঠিক আগের মতই শক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন আমাদের জন্য। এই টুইটটি রিটুইট করেছেন, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির, সোহেল তানভির, জুনাইদ খান। এদিকে সোশ্যাল মিডিয়ায় সানিয়া ও তার ছেলে সন্তানের সুস্থ থাকার খবর জানিয়েছেন শোয়েবের ম্যানেজার আমীন হক।  ইনস্টাগ্রামে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান নিজেকে খালা হিসাবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছে সানিয়া-শোয়েবের পরিবারকে। গেল এপ্রিলে টুইটারে একটি গ্রাফিক পোস্ট করে সানিয়ে নিজের গর্ভাবস্থার খবর জানান অনুরাগীদের। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত-পাকিস্তানের চিরশত্রুতার বাধা টপকে দীর্ঘ প্রেমের পর বিয়ে করেন টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিক। আরও পড়ুন : মেসির সঙ্গে রিয়ালের নতুন কোচের মিল যেখানে রিয়ালের নতুন কোচ কন্তে? ওয়াই
শোয়েব-সানিয়ার ঘরে নতুন অতিথি
স্তন ক্যানসারের সচেতনতায় গান গাইলেন সেরেনা
২০১৩ সালে ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ান পপ তারকা ক্রিসসি আমফলেট স্তন ক্যানসারের কারণে মারা যান। এক বছর পর ডিভিনাইলেন ব্যান্ডের এই গায়িকার স্মরণে শুরু হয় ‘আই টাচ মাই সেল্ফ’ প্রজেক্ট। অক্টোবর মাসজুড়ে বিশ্বব্যাপী পালন করা হয় স্তন ক্যানসার সচেতনতা মাস। আর এই উপলক্ষে টেনিস কুইন সেরেনা উইলিয়ামস একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। যাতে নগ্ন হয়ে গান গেয়েছেন নিজেই। রোববার ‘আই টাচ মাই সেল্ফ’ এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গানটি নতুন করে গাওয়ার কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি। নারীরা যাতে নিয়মিত স্তনের পরীক্ষা করান, সেটাই লক্ষ্য কাজ চালিয়ে যাচ্ছে প্রজেক্টটি।   এ বিষয়ে নিজ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, নারীরা যাতে নিজেদের সম্পর্কে সতর্ক থাকেন, সেটা মনে করিয়ে দেয়াই ভিডিওটির উদ্দেশ্য। ক্যারিয়ারের  ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন এই টেনিস খেলোয়াড় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে এর আগেও কাজ করেছেন। ওয়াই/পি
স্তন ক্যানসারের সচেতনতায় গান গাইলেন সেরেনা
জরিমানায় সেরেনা, পাশে দাঁড়ালো ডব্লিউটিএ
প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন বেচারি নাওমি ওসাকা। কিন্তু ২০ বছর বয়সী এই তরুণীর জয় ঢাকা পড়ে গেলো অযাচিত বিতর্কে। দ্বিতীয় সেট জয়ের মুখোমুখি যখন নাওমি তখনই সেরেনা উইলিয়ামসকে দেখা যায় চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে। চেয়ার আম্পায়ারকে সেরেনা ‘চোর’ও ‘মিথ্যাবাদী’বলে বসেন। যার জেরে তাকে একটি গেমও খোয়াতে হয়। ঘটনার সূত্রপাত ঘটে শনিবার ইউএস ওপেন নারীদের ফাইনালের দ্বিতীয় সেট চলাকালীন। তার আগে ২-৬ ফলে প্রথম সেট জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটেও সেসময় ৩-৪ ফলে এগিয়ে ছিলেন নাওমি। সেই অবস্থায় চেয়ার আম্পায়ার অভিযোগ করেন কোচিং বক্স থেকে খেলা চলাকালীন সেরেনার কোচ প্যাট্রিক মুরাতগ্লু তাকে নির্দেশ দিচ্ছেন। এই অভিযোগে সেরেনাকে কোড ভায়োলেশনের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি র‌্যাকেট ছুঁড়ে ফেলার জন্য তার একটি পয়েন্ট পেনাল্টি হিসেবে কেটে নেয়া হয়। এরপরই আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান ৩৬ বছর বয়সী এই তারকা। কোর্টের মধ্যে তিনি কেঁদেও ফেলেন। নাওমি অবশ্য এই ঝামেলার মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে নেন। তবে ম্যাচের পর এই বিতর্ক আরও অনেকদূর গড়িয়েছে। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের জন্য ১৭ হাজার ডলার জরিমানা গুণতে হচ্ছে এই মার্কিন তারকাকে। টুর্নামেন্টের রানার্সআপ হওয়ায় ১.৮৫ মিলিয়ন ডলার পেয়েছেন সেরেনা। সেখান থেকে জরিমানার অর্থ কেটে নেয়া হবে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। এদিকে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে আম্পায়ারের সিদ্ধান্তকে ‘লিঙ্গ বৈষম্য’হিসেবে উল্লেখ করেছেন সেরেনা। তিনি দাবি করে বলেছেন, ম্যাচে আবেগের বশে তিনি আম্পায়ারকে ওই কথাগুলো বলেছিলেন। একই কাজ কোনও পুরুষ খেলোয়াড় করলে ছাড় পেয়ে যেতেন। সেরেনা উল্লেখ করেন, এবারের টুর্নামেন্টেই কোর্টে ফ্রেঞ্চ খেলোয়ার আলাইজ কর্নেটের টি-শার্ট পরিবর্তন করার কথা। যার জন্য কর্নেটকে প্রথমে ‘অখেলোয়াড় সুলভ আচরণে’অভিযুক্ত করা হলেও পরে টুর্নামেন্ট আয়োজকদের পক্ষে ক্ষমা চাওয়া হয়। সেরেনা বলেছেন, তিনি নিশ্চিত কোনও পুরুষ খেলোয়াড়, চেয়ার আম্পায়ারকে চোর বললে তার গেম কেটে নেয়া হতো না। টেনিসের রাণী খ্যাত এই তারকা জানিয়েছেন, নারীদের জন্য তিনি লড়াই করে যাবেন। এই ম্যাচে নিজের আবেগ প্রকাশ করায় নিজের ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু এদিনের ঘটনা ভবিষ্যতের শক্তিশালী নারীদের কাছে উদাহরণ হয়ে থাকবে। অন্যদিকে জনপ্রিয় সব টেনিস খেলোয়াড়দের সঙ্গে টেনিস ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনও (ডব্লিউটিএ) সেরেনার পাশে দাঁড়িয়েছেন। টেনিসের সর্বোচ্চ সংস্থার প্রধান নির্বাহী স্টিভ সিমন বলেন, কোর্টে নারী-পুরুষ সবাইকে যেন সমান চোখে দেখা হয়। সবার প্রতি একই বিচার প্রতিষ্ঠায় সংস্থা কাজ করে যাবে। ওয়াই/পি
জরিমানায় সেরেনা, পাশে দাঁড়ালো ডব্লিউটিএ
১৪তম গ্র্যান্ডস্লাম জিতলেন জকোভিচ
ইউএস ওপেন নিজের করে নিলেন নোভাক জকোভিচ। হুয়ান মার্টিন দেলপত্রোকে হারিয়ে টেনিস বিশ্বের জোকার জিতে নিলেন নিজের ১৪তম গ্র্যান্ডস্লাম। চোট সারিয়ে উইম্বলডন জেতার পর এবার ইউএস ওপেনের রাজা হলেন সার্বিয়ান তারকা।  তিন বছর পর জকোভিচের ইউএস ওপেন জয়ের মাঝে বড় বাধা ছিল দেলপত্রো। ২০০৯ সালের পর রোববার কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলতে নেমেছিল আর্জেন্টিনার এই তারকা।  ৯ বছর পর বড় কোনো আসরের শিরোপার লড়াইয়ে নেমে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে হারতে হয় দেলপত্রোকে। অন্যদিকে নিজের তৃতীয় ইউএস ওপেন খেতাব জিতে নেন জকোভিচ। এর আগে সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছিলেন ৩১ বছর বয়সী জোকার।  সেমিফাইনালে নিশিকোরিকে দাঁড়াতেই দেননি জকোভিচ। সহজেই স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৬-২ এ জিতে নেন ম্যাচটি।  এদিকে প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন নাওমি ওসাকা। টেনিসের রানী খ্যাত সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের নারীদের শিরোপা ঘরে তুলেছেন ২০ বছর বয়সী এই তরুণী। আরও পড়ুন:  বিতর্কিত আচরণে জরিমানা গুনলেন সেরেনা  জীবনের শেষ ইনিংস খেলছেন অ্যালিস্টার কুক ওয়াই/এসএস
১৪তম গ্র্যান্ডস্লাম জিতলেন জকোভিচ
আরও পড়ুন
১৪তম গ্র্যান্ডস্লাম জিতলেন জকোভিচ
গরমে অতিষ্ঠ ইউএস ওপেনের অংশগ্রহণকারীরা
সিমোনা হালেপ ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী