ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পথে পথে দুর্ভোগ চরমে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০৮:২৪ এএম
ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মত সারা দেশে গণপরিবহণ ধর্মঘট চলছে। আজ শনিবার (০৬ নভেম্বর) সরকারী অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিসের চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। দীর্ঘক্ষণ অপেক্ষায় যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এই দুর্ভোগ চলার ঘোষণা রয়েছে আগামীকাল রোববারও।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, শাহবাগ, ধানমন্ডি, ফামর্গেট ও কারওয়ানবাজার এলাকা ঘুরে চরম দুর্ভোগের চিত্র দেখা গেছে। তাদেরকে পায়ে হেঁটেই গন্তেব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা পড়েছেন বেকায়দায়। পরিবহন না থাকায় তাদেরকে পায়ে হেঁটেই যেতে দেখা গেছে।

সিএনজিচালিত অটোরিকশা ও বিকল্প পরিবহণ চালকরা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। ফলে অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে চাইলেও বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা।

গতকালই পরিবহণ শ্রমিকরা বলেছেন, বাড়তি মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চলবে। আর রোববারের বৈঠকের আগ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মনজুর আলম।

এদিকে, রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহণ ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাখে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে।

কোনও আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ পরিবহণ মালিক সমিতির নেতাকর্মীরা। জ্বলানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া সমন্বয়ের দাবি বাস মালিক-শ্রমিকদের। আর জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।

গত বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। এরপর, শুক্রবার সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকেরা।

কেএফ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুড়িগঙ্গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে
রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।  এ সময় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাবরে জুতার কারখানাসহ বেশ কিছু কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।  বিআইডব্লিউটিএ’র ঢাকা বন্দরের উপ-পরিচালক গুলজার আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশে কয়েকটি বহুতল ভবনসহ ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।  উল্লেখ্য, এর আগে গত দুই দিনে ৩০টি বহুতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে আরও তিন দিন এই অভিযান অব্যাহত থাকবে। পি/এসকে  
বুড়িগঙ্গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে
নদীর পাড় কেটে বালু উত্তোলন, জরিমানাসহ ১৮ জনকে কারাদণ্ড  
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে অর্থদণ্ড এবং দুইজনকে ১ লাখ টাকা করে অর্থসহ কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার যাদুকাটা নদীর সীমান্তবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ জনকে আটক করে পৃথকভাবে এসব দণ্ড দেওয়া হয়। এ সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির। ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করার সময় ১৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও দুটি মামলায় দুইজনকে এক লাখ টাকা করে জরিমানাসহ প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ২০ দিন করে কারাদণ্ড দেওয়া  হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হবে। পি  
নদীর পাড় কেটে বালু উত্তোলন, জরিমানাসহ ১৮ জনকে কারাদণ্ড  
তিন বছরের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব (ভিডিও)
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রুট নির্ধারণ করে পরিবহন প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নীচে আনার পরিকল্পনা পাঁচ বছরেও বাস্তবায়ন করা যায়নি। আগামী ১ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে বাস রুট র্যাশনালাইজেশন প্রকল্পের পরীক্ষামূলক চলাচল শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিন বছরের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।  ভাড়া নিয়ে যাত্রী-হেলপারের নিত্য বসচা বলে দেয় পরিবহন খাতের নৈরাজ্যের কথা। নির্দিষ্ট রুটের কোন গন্তব্যে একেক প্রতিষ্ঠানের বাস একেক রকম ভাড়া আদায় করে। শুধু ভাড়া নৈরাজ্য নয়, যত্রযত্র ওঠানামা, যাত্রী হয়রানি, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া চালানো, মাদকাশক্তি সবই চলছে শৃঙ্খলার অভাবে। বর্তমানে ঘাটারচর কাঁচপুরের পথে ১৩টি রুটের ৩৮২টি বাস চলাচল করছে। এই তথ্যই প্রমাণ করে রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থা কতটা বিশৃঙ্খল। অথচ বিশ্বের যে কোন বড় শহরের গণপরিবহন ব্যবস্থা একটি ছাতার নীচে থাকে। সেই চিন্তা থেকে ২০১৬ সালে রাজধানীতে বাস রুট নিয়ে উদ্যোগ নেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার অকালমৃত্যুতে দেড় বছরের প্রকল্পটি পাঁচ বছরেও বাস্তবায়ন করা যায়নি।  অবশেষে আগামী ১লা ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুরকে একটি রুট হিসেবে নিয়ে প্রকল্পের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এই রুটে সবুজ রঙ এর ১২০টি বাস চলবে।  ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, বাসের ভাড়া কখনো বাসের মালিক আদায় করবে না। ব্যবস্থাপনা কমিটি আদায় করবে, তারপর মুনাফা ব্যাংকের মাধ্যমে পাঠাবে। এভাবেই প্রকল্পের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে বেপরোয়া চালানোর প্রবণতা কমবে, বাড়বে যাত্রী সেবার মান। এ ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক সামসুল হক আরটিভি নিউজকে বলেন, ড্রাইভারদের বেতনভুক্ত করতে পারলেই এ প্রতিযোগিতা অনেকটাই কমবে। প্রাথমিকভাবে রাজধানীর গণপরিবহন চলাচলকে নয়টি রুটে ভাগ করে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে বেপরোয়া পরিবহনখাতের সহযোগিতার ওপর অনেকখানি নির্ভর করবে সড়ক শৃঙ্খলার ভবিষ্যত। ইজে/পি  
তিন বছরের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব (ভিডিও)
বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান যাত্রী কল্যাণ সমিতির
গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করে একটি ন্যায্য এবং গ্রহণযোগ্য বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর সেগুনবাগিচা শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সোমবার (৮ নভেম্বর) সকালে ‘যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক শ্রমিক সরকার মিলেমিশে একচেটিয়াভাবে গণপরিবহন ভাড়া বৃদ্ধি’র প্রতিবাদে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। এসময় তিনি আরও বলেন, অধিক হারে মুনাফা লুটপাটের সুযোগ করে দিতে সরকার-মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সহনীয় মাত্রায় ভাড়া বৃদ্ধি করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তা প্রতিফলন হয়নি।  মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাস ও লঞ্চ মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে সরকার তাদের চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া বাড়িয়ে দিতে যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বাস ও লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। এটা জনগণের সঙ্গে সরকারের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। পি  
বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান যাত্রী কল্যাণ সমিতির
বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  এর আগে বিকেল ৫টার দিকে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ডিজেলচালিত বাসের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়ছে। দূরপাল্লায় প্রতি কিলোমিটারে তা হবে ১ টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা। আগামীকাল সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর হবে। ঢাকায় মিনিবাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৮ টাকা। আর বড় বাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে দর কষাকষির পর বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের নিয়ে রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়। প্রস্তাবনায় বাসভাড়া গড়ে ৪০ শতাংশের বেশি বাড়ানোর কথা বলা হয়।  আলোচনা শেষে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে দূরপাল্লার বাসে ১ দশমিক ৯০ টাকা, মহানগর বাসে ২ দশমিক ৩৫ টাকা এবং মিনিবাসে ২ দশমিক ৩৫ টাকা। তবে পরিবহন মালিক সমিতি ২ টাকা করার প্রস্তাব করে। যদিও দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৪৮ পয়সা বেশি গুনতে হবে। এছাড়া মহানগরে বাসভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব গৃহীত হয়। যার বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। যদিও প্রস্তাব করা হয়েছিল ২ টাকা ৪০ পয়সা করার। এতে ভাড়া বাড়ছে ৬৫ পয়সা। মহানগরে মিনিবাসের ভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার কথা বলা হয়। যার বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব হলেও তার ৫ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়। এতে ভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ৭৫ পয়সা। এই খবরের পর বাস মালিক সমিতি তাদের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। নতুন ভাড়ার বিষয়ে জানতে চাইলে বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আরটিভি নিউজকে বলেন, তেলের দাম বৃদ্ধি হওয়ায় মালিকরা নিজ নিজ ইচ্ছায় বাস বন্ধ করে দিয়েছিলেন। যে ভাড়া সমন্বয় করা হয়েছে তাতে তেলসহ বাসের উপকরণ খরচেও ঘাটতি আছে। শুধু জনগণের কথা বিবেচনা করে সরকারের এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সকল গণপরিবহন বন্ধ রাখে বাস, ট্রাক ও লঞ্চ মালিকরা। পি  
বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি
আরও পড়ুন
রাণীনগরে ২২ কিলোমিটার বেহাল সড়কে দুর্ভোগ চরমে
ইয়াসের প্রভাব না থাকলেও কমছে না জোয়ারের পানি, দু\'র্ভোগ চরমে
পথে পথে ভিক্ষা করা মেয়েটি এখন নামী মডেল
আজ মুক্তি পাচ্ছে মিজান মালিকের লেখা ও রাব্বীর গাওয়া “খেয়া”