
বকেয়া বেতন-ভাতার দাবিতে করোনার এই অঘোষিত লকডাউনের মধ্যে শারীরিক দূরত্বের বাধ্যবাধতা না মেনেই সড়কে আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাড্ডা, মিরপুর, ভাষানটেক ও উত্তরার দক্ষিণখানে ১০টিরও বেশি গার্মেন্টস কারখানার পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ভাষানটেক থানার কাফরুল এলাকার মিনি সুপার মার্কেটের পাশে চিটাগাং ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে কাফরুল ও ভাষানটেক থানা পুলিশ।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, চিটাগাং ফ্যাশন গার্মেন্টসটি ভাষানটেক থানায় পড়েছে। তবে শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ চলছে উভয় পাশের সড়কে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিএমইএকে বিষয়টি জানানো হয়েছে।
অন্যদিকে বেতন-ভাতা দাবিতে মিরপুর থানার দারুসসালাম এলাকায় গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা সকাল সাড়ে আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় এখনো রাস্তাতেই রয়ে গেছেন শ্রমিকরা।
অপরদিকে রাজধানীর দক্ষিণখান থানার উত্তরা বিমানবন্দর গোল চত্বর ও জসীম উদ্দীন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রেদওয়ানটেক্স অ্যান্ড অ্যাপারেলস গার্মেন্টস শ্রমিকরা। তাদেরও দাবি বকেয়া বেতনভাতা।
দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন জানান, মালিকপক্ষকে জানানো হলে তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। গার্মেন্টস মালিকপক্ষ শ্রমিকদের দাবির মুখে বকেয়া বেতনভাতা পরিশোধ করায় শ্রমিকরা সড়ক ছেড়েছে।
পি




