রামু থানার তিন এসআইসহ ৪ জনকে একসঙ্গে বদলি  

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ মে ২০২৪ , ১১:১৮ পিএম


রামু থানার তিন এসআইসহ ৪ জনকে একসঙ্গে বদলি  
ফাইল ছবি

কক্সবাজারের রামু থানার তিনজন উপপরিদর্শকসহ (এসআই) চারজনকে একসঙ্গে বদলি করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

তারা হলেন, রামু থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।

বিজ্ঞাপন

বদলির আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পন্থায় তারা বদলি হয়েছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission