নারীর দিকে পিস্তল তাক ডিবির

দুপুরে অভিযোগ বিকেলেই প্রত্যাহার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৯:৫৪ এএম


দুপুরে অভিযোগ বিকেলেই প্রত্যাহার 
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে না পেয়ে আসামির স্ত্রীর কপালে ডিবি পুলিশের পিস্তল তাক করার ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ভুক্তভোগী বন্যা বেগম। 

বিজ্ঞাপন

ঘটনার তিন দিন পর সোমবার (১৩ মে) দুপুরে ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ বেগম আফরিন আহমেদ হ্যাপী বরাবর অভিযোগটি জমা দেন। পরে বিকেলেই তা প্রত্যাহার করে নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শওকত আলী। 

তিনি বলেন, সোমবার দুপুরে অভিযোগের কপি আদালতে জমা দেওয়া হয়। তবে বিকেল ৪টা পর্যন্তও এ বিষয়ে কোনো আদেশ দেননি কিংবা শুনানির বিষয়েও কিছু বলেননি বিচারক। অভিযোগটিতে কিছু ত্রুটি আছে মর্মে বিকেলে আদালত থেকে সেটি তুলে নেন বাদী বন্যা বেগম।  

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মামলায় পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ তার আট সহকর্মীকে আসামি করা হয়। তবে সহকর্মীদের নাম উল্লেখ করা হয়নি। মামলায় বন্যা বেগমের স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীপক্ষের কয়েকজনকেও আসামি করা হয়েছে। মূল আসামি হলেন এনামুল হক, যিনি পুলিশকে সঙ্গে নিয়ে এসে এ ঘটনা ঘটান।

অভিযোগে বলা হয়, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নুরুল ইসলাম নূরুর বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা মমালার বাদী এনামুল হক, তার আত্মীয় সামছুল ইসলাম ও তাজুল ইসলাম এবং ভাই মো. সাগর সঙ্গে পুলিশকে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অভিযান চালায়। বাড়িতে অভিযানে ধস্তাধস্তির একপর্যায়ে আসামি নুরুলের স্ত্রী বন্যা বেগম (৩৩) ও তার ৯ বছর বয়সী মেয়েকে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশ আসামির স্ত্রী বন্যা বেগমের কপালে পিস্তল তাক করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission