ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাংলা নববর্ষে গুগলের ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ১০:৫৮ এএম

গুগলের হোম পেজে গেলেই দেখতে পাবেন একটি বড় হাতির নকশা, হাতিটির দুই পাশে মঙ্গল শোভাযাত্রার চিত্র। বিশেষ এই ডুডলে বাংলা নববর্ষের আগমনের উদযাপনে সঙ্গী হলো প্রযুক্তি কোম্পানি গুগলও।

বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তাই ডুডল।

নববর্ষে গুগলের পক্ষ থেকে ডুডল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। যারা গুগলের হোমপেজে যাচ্ছেন, তারা সার্চ বারটির ওপরে ওই রঙিন হাতিটি দেখতে পাচ্ছেন। এর নিচে চাকার মতো করে গুগল শব্দটি লেখা। রাত ১২টার পর থেকে এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নতুন রূপে আসছে জিমেইল
--------------------------------------------------------

পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। নতুন বছরে গুগল ডুডলের মাধ্যমে সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে গুগল এখন নিয়মিত নানা ডুডল দেখাচ্ছে। সর্বশেষ গেলো ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও গুগল নতুন একটি ডুডল তৈরি করেছিল।

ডুডল পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গুগল লিখেছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি বাংলাদেশে উৎসবমুখর ভাবে পালন করা হয়। আজকের ডুডলটি পয়লা বৈশাখ পালনের। এটি বাংলা নববর্ষের প্রথম দিন।

৪০০ বছর আগে বাঙালি সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। নতুন বছর উপলক্ষে হালখাতা পালন করেন ব্যবসায়ীরা। এ দিনে বাংলাদেশ রঙিন হয়ে সাজে এবং শোভাযাত্রা বের করে। শহরে ও মফস্বলে এক জোট হয়ে গাওয়া হয় ঐতিহ্যবাহী ‘এসো হে, বৈশাখ’ গান। সেই মিছিলের প্রতীকী বিশাল হাতিটিকে ডুডলে তুলে ধরেছে গুগল।

তবে গুগলের ডুডলে একটু ভুলও আছে। ডুডলটিতে কার্সর রাখলে তাতে প্রদর্শিত হচ্ছে ‌`pohela boishakh 2018` লেখাটি। যদিও এটি বাংলা ১৪২৫ সাল। আর বঙ্গাব্দ অনুসারে দিন গণনা শুরু হয় সূর্যোদয় থেকে।

আরও পড়ুন :

কেএইচ/ এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পকেটে আইফোন বিস্ফোরণ
পকেটে আইফোন এক্সএস ম্যাক্স বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক ব্যক্তি। এসময় ওই ফোনে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, জ হিলার্ড নামের এক ব্যক্তি ২০ দিন আগে আইফোন এক্সএস ম্যাক্স কিনেন। কিন্তু এটা হঠাৎ তার পকেটে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। হিলার্ড জানান, ডিসেম্বরের ১২ তারিখ এই ঘটনা ঘটে। ওইদিন তিনি দুপুরের খাবার খেতে বাইরে যান। হঠাৎ তিনি বুঝতে পারেন, তার প্যান্টের পেছন পকেট থেকে বাজে গন্ধ আসছে। এসময় তিনি তাপ অনুভব করেন এবং এরপরই ধোঁয়া দেখতে পান। যে কারণে বুঝতে দেরি হয়নি যে তার আইফোনে আগুন ধরে গেছে। এ সম্পর্কে হিলার্ড বলেন, আমি তাপ অনুভব করা এবং ধোঁয়া দেখতে পাওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করি, যেহেতু ওই জায়গায় একজন মেয়ে ছিল। এরপর আমি বোর্ড রুমে গিয়ে দ্রুত প্যান্ট খুলে ফেলি। আমার আর্তনাদ শুনে কয়েকজন এসে আগুন নেভায়। এই ঘটনার পর হিলার্ড অ্যাপল কেয়ারে যোগাযোগ করেছেন। হিলার্ড দাবি করেন, অ্যাপলের সুরক্ষা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর অ্যাপলের ওই কর্মকর্তা হিলার্ডকে বিস্ফোরিত ফোনের ছবি, ক্ষতিগ্রস্ত পোশাক এবং কোনও আহতের ছবি থাকলে সেগুলো পাঠাতে বলেন। এসব প্রমাণ পাঠানোর পর কয়েকদিন পর নতুন আইফোন পান হিলার্ড। ডি/ এসএস
পকেটে আইফোন বিস্ফোরণ
২০ ঘণ্টা পর চালু মোবাইল ফোন ইন্টারনেট
ভোটগ্রহণ শেষে টানা ২০ ঘণ্টা পর চালু হলো মোবাইল ফোন ইন্টারনেট। রোববার সন্ধ্যা ছয়টার দিকে ইন্টারনেট চালু করা হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশজুড়ে সম্পূর্ণ মোবাইল ফোন ইন্টারনেট বন্ধ করে দেয় মোবাইল অপারেটরগুলো। এছাড়া গেল বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল। এরপর শনিবার বিকেল ৩টা থেকে দ্বিতীয় দফায় থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়। তখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় মোবাইল ফোন অপারেটদের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ডি/জেএইচ
২০ ঘণ্টা পর চালু মোবাইল ফোন ইন্টারনেট
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চীনের নতুন প্রযুক্তি
শিক্ষার্থীরা প্রায়ই স্কুল ফাঁকি দেয়। বাসা থেকে স্কুলের কথা বলে বের হলেও মাঝেমধ্যেই স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় তারা। আর এই সমস্যা সমাধানে নতুন এক প্রযুক্তি ব্যবহার করছে চীনের স্কুলগুলো। তারা চিপযুক্ত ‘স্মার্ট ইউনিফর্ম’ বা স্মার্ট পোশাক চালু করেছে। এই পোশাক পরা শিক্ষার্থী কোথায় আছে তা জানতে পারবে স্কুল কর্তৃপক্ষ। ফলে স্কুলড্রেস পরে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও গেলে তা ধরে ফেলতে পারবে তারা। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র দ্য গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্ত বিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ। গণমাধ্যমটি জানায়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে চীনের স্কুলগুলো। চিপ ব্যবহার করা হলেও এই পোশাক ধোয়া যায়। এর কার্যক্রম ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকে এবং এটা ৫০০ বার ধোয়া যাবে। এই পোশাকের আরও কিছু সুবিধা আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- কোনও শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে গেলে তা স্মার্ট পোশাকের মাধ্যমে শনাক্ত করা যাবে। বর্তমানে চীনের গুইজো প্রদেশের ১০টি স্কুলে স্মার্ট ইউনিফর্ম ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই পোশাক ব্যবহারকারী স্কুলের সংখ্যা বাড়তে পারে। ডি/কে
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চীনের নতুন প্রযুক্তি
এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোন যেগুলো
আর মাত্র দুদিন। এরপরই শুরু হবে নতুন বছর। ২০১৮ সাল চিরতরে বিদায় নেয়ার আগে চলুন দেখে যাক এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোনগুলো। এই তালিকা তৈরি করেছে ভারতের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গেজেটস নাউ। স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাস চলতি বছর সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় শীর্ষে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস-নাইন প্লাস। স্মার্টফোনটির ডিসপ্লের আকার ৬ দশমিক ২ ইঞ্চি। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ৬৪ গিগা। এছাড়া এতে ৪০০ গিগা পর্যন্ত বাড়তি স্টোরেজ কার্ড সংযুক্ত করার সুযোগ আছে। হুয়াওয়ে মেট-টুয়েন্টি প্রো হুয়াওয়ের এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাসের মতোই। তবে এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৩৯ ইঞ্চি। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। এতে ২৫৬ গিগা পর্যন্ত ন্যানো মেমরি সংযুক্ত করা যাবে। হুয়াওয়ের এই স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার। ওয়ানপ্লাস সিক্স-টি থান্ডার পার্পাল ওয়ানপ্লাস সিক্স-টি স্মার্টফোন বাজারে আসার কয়েক সপ্তাহ পরেই সিক্স-টি থান্ডার পার্পাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। আর এটিই ২০১৮ সালের সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। এর র‍্যাম ৮ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। আইফোন এক্সএস ম্যাক্স এ বছরের সুন্দর স্মার্টফোনগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে আছে আইফোন এক্সএস ম্যাক্স। এই ফোনের ‘গোল্ড কালার’ ভার্সনটিকে মূলত সুন্দর ফোনের তালিকায় রাখা হয়েছে। এর র‍্যাম ৪ গিগা আর স্টোরেজ ৬৪, ২৫৬ ও ৫১২ গিগা। আইফোন এক্সআর আইফোন এক্সআরও এই তালিকার রয়েছে। এই মডেলের রেড, ইয়েলো, হোয়াইট, কোরাল, ব্ল্যাক ও ব্লু কালারের ফোন বাজারে এসেছে। এর মধ্যে সুন্দর হিসেবে ধরা হয়েছে ব্লু এবং রেড কালারের ফোনকে। ডি/জেএইচ
এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোন যেগুলো
আবারও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ
আবারও মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেয়া হয়েছে বলে কয়েকটি অপারেটরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। বিটিআরসি থেকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনায় বলা হয়েছে সোমবার রাত ১২টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি বন্ধ থাকবে। এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নির্দেশনার ফলে টুজি ইন্টারনেট সেবা চালু থাকবে। এ ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে। এর আগে ২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল। এর আগে গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের আহ্বানে বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। আরও পড়ুন : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম এমকে
আবারও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ
আরও পড়ুন
জুম্মার কারণে দশমীর শোভাযাত্রা দুই ঘণ্টা বন্ধ থাকবে: পূজা কমিটি
রাজবাড়ীতে দুটি স্কুল-কলেজ সরকারি ঘোষণায় আনন্দ শোভাযাত্রা
জন্মাষ্টমী ২ সেপ্টেম্বর, শোভাযাত্রায় বিশেষ নিরাপত্তা
মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই শ্লোগানে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা