ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন, জেনে নিন ঝুঁকিগুলো

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ ব্যবহার করে নিজের ছবিকে আশি-নব্বই দশকের আবহ বা ‘রেট্রো লুকে’ রূপান্তরের প্রবণতা ছড়িয়ে পড়েছে। বিনোদনমূলক এই প্রবণতা জনপ্রিয় হলেও, তৃতীয় পক্ষের এআই প্ল্যাটফর্মে ছবি আপলোডের মাধ্যমে ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে বিভিন্ন এআই অ্যাপে একটি সাধারণ ছবি আপলোড করেই কয়েক সেকেন্ডের মধ্যে আশি-নব্বই দশকের পোশাক, চুলের ছাঁট কিংবা পুরোনো ঢাকার আবহে ছবি রূপান্তর করা সম্ভব হচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এসব প্ল্যাটফর্মে ছবি দেওয়ার সময় ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ও সংরক্ষণ নীতিমালা সম্পর্কে যথেষ্ট সচেতন থাকেন না।

বিশেষজ্ঞরা বলছেন, ছবি আপলোডের মাধ্যমে শুধু মুখমণ্ডলের অবয়বই নয়, ছবির মেটাডেটা, অবস্থান, পেছনের পরিবেশ কিংবা আশপাশে থাকা পরিচয়পত্রের তথ্যও অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেতে পারে। ডিজিটাল পাসওয়ার্ড চুরি হলে তা পরিবর্তন করা সম্ভব হলেও মানুষের মুখের জৈবিক বা বায়োমেট্রিক গঠন পরিবর্তন করা যায় না। ফলে এ ধরনের তথ্য বেহাত হলে তা দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে।

সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ব্যবহারকারীর মুখমণ্ডলের স্পষ্ট অবয়ব ও কণ্ঠস্বরের নমুনা অনিরাপদ সার্ভারে জমা হলে তা কাজে লাগিয়ে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি বা বিভ্রান্তিকর ‘ডিপফেক’ ভিডিও বানানো হতে পারে। এমনকি ব্যবহারকারী অ্যাপ বা অ্যাকাউন্ট মুছে ফেললেও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যাকআপ সার্ভারে ছবি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীতে এসব তথ্য এআই মডেল প্রশিক্ষণ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়েও প্রশ্ন উঠছে।

এ ধরনের ঝুঁকি এড়াতে যেকোনো এআই প্ল্যাটফর্ম ব্যবহারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবা ও গোপনীয়তার নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আপলোড করা ছবি কতদিন সার্ভারে সংরক্ষণ করা হবে এবং নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে কি না, তা যাচাই করা জরুরি।

একই সঙ্গে এআই অ্যাপ ব্যবহারের সময় পুরো ফোনের গ্যালারি, অবস্থান, ক্যামেরা বা পরিচিতি তালিকায় পূর্ণ প্রবেশাধিকার না দিয়ে কেবল নির্দিষ্ট ছবিটির অনুমতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংক কার্ডের মতো সংবেদনশীল নথির ছবি কোনো এআই টুলে আপলোড না করার জন্যও সতর্ক করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও পুনরাবৃত্তিমূলক ভিডিওর বিস্তার ঠেকাতে নতুন নীতিমালা কার্যকরের উদ্যোগ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব।
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির ব্যবহার দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুগল ইমেজ সার্চ, পিন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা মিলছে এসব ছবির।
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
আরও পড়ুন
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
এআইয়ের যুগে সফটওয়্যার ইন্ডাস্ট্রি: চাকরি যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে কাজের ধরন?