ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’, যেভাবে মিলবে সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক।

অ্যাপটির মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা জিও-ফেন্স নির্ধারণ করা হবে। কর্মকর্তা-কর্মচারীরা ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে অফিসে ‘চেক-ইন’ করে হাজিরা দিতে পারবেন।

অফিসের নির্ধারিত এলাকার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না। কেউ ভুয়া লোকেশন বা ‘ফেক লোকেশন’ ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা বা রেড অ্যালার্ট পাঠানো হবে।

এ ছাড়া সরকারি কাজ, দাপ্তরিক তদন্ত বা মাঠপরিদর্শনের জন্য অফিসের বাইরে যেতে হলে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচারে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। কর্মকর্তা-কর্মচারীরা একই প্ল্যাটফর্মের মাধ্যমে ছুটির আবেদন করতে পারবেন এবং ছুটির হিসাবও সংরক্ষিত থাকবে।

প্রাথমিকভাবে ছয়টি জেলায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং শুরু হয়েছে। জেলাগুলো হলো, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম।

এই ধাপে ৬১০টি ভূমি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অ্যাপটির আওতায় আনা হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের আশা, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ নাগরিকেরা দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা পাবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক