ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অনলাইনে সিনেমা দেখুন জনপ্রিয় সব অ্যাপসে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ০২:৩৩ পিএম

সিনেমা দেখার জন্য আর যেতে হবে না সিনেমা হলে। শুধু ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই দেখার সুযোগ মিলছে সিনেমা। বেশকিছু অ্যাপ আছে যেগুলো ইনস্টল করে ইচ্ছামাফিক যে কোনও দেশের যে কোনও সিনেমা দেখার সুযোগও তৈরি করেছে ইন্টারনেটের মুভি ক্লাব বা অ্যাপসগুলো। এই অ্যাপসগুলো কোনোটি ফ্রি আবার কোনোটিতে সিনেমা দেখার জন্য পয়সা খরচ করতে হয়। আজ জেনে নিন দেশি-বিদেশি কিছু সিনেমা ও টিভি সিরিজ দেখার স্ট্রিমিং সাইট ও অ্যাপসের নাম।

বায়োস্কোপ

টেলিকম অপারেটর গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা ‘বায়োস্কোপ’। খেলা, চলচ্চিত্র, নাটক ও টিভি শো দেখার সুবিধা রয়েছে। এ ছাড়া ৩৫টির মতো বাংলাদেশি ও ভারতীয় টিভি চ্যানেলও দেখা যাবে বায়োস্কোপে। অ্যাপটি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও অনুষ্ঠান শেয়ারের পাশাপাশি বন্ধুদের ইনবক্স জানানোও যাবে।

কোনও সাবস্ক্রাইব ফি ছাড়াই বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপটি। এ ছাড়া যেকোনও ব্রাউজার থেকে https://www.bioscopelive.com-এ গিয়ে সেবাটি উপভোগ করা যাবে। অ্যান্ড্রয়েড ওএস চালিত স্মার্ট টিভিতে অ্যাপটি ব্যবহার করা যাবে। তবে অ্যাপল টিভির জন্য এখনও কোনও সংস্করণ আনা হয়নি।

আইফ্লিক্স

টেলিকম অপারেটর রবির ভিডিও স্ট্রিমিং সেবা ‘আইফ্লিক্স’। এতে এক্সক্লুসিভ শো, পুরস্কারপ্রাপ্ত টিভি সিরিজ, ব্লকবাস্টার সিনেমা, জনপ্রিয় স্থানীয় ও আঞ্চলিক কনটেন্ট এবং শিশুতোষ অনুষ্ঠানসহ বিনোদনের এক বিশাল ভাণ্ডার রয়েছে। এই সেবাটির মোবাইল অ্যাপের চমৎকার একটি ফিচার হলো ডাউনলোড। চাইলে ইন্টারনেট ছাড়া অফলাইনে দেখার জন্য যে কোনও ভিডিও ডাউনলোড করে রাখা যাবে। অ্যাপের বাঁ পাশে থাকা ‘মাই ডাউনলোড’ অপশনে ডাউনলোড করা ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে।

অ্যাপটি ডাউনলোড করে এক মাস ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। পরে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব ফি প্রতি মাসে ১০০ টাকা। এয়ারটেল ও রবি গ্রাহকরা সরাসরি মোবাইলের ব্যালান্স থেকে সাবস্ক্রাইব করতে পারবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: উন্মুক্ত হতে যাচ্ছে ‘ইনস্টাগ্রাম লাইট’
--------------------------------------------------------

বাংলাফ্লিক্স

বাংলালিংকের স্ট্রিমিং সেবা হলো ‘বাংলাফ্লিক্স’। এখানে লাইভ টিভি, মিউজিক ভিডিও, নাটক, পুরনো বাংলা সিনেমা ও ফ্যাশন নিয়ে বিভিন্ন ভিডিও কনটেন্ট পাওয়া যাবে। কোনও নিবন্ধন ছাড়া ফ্রি ভিডিওগুলো দেখা যাবে।

বাংলাফ্লিক্সে নিবন্ধন করা যাবে শুধু বাংলালিংক মোবাইল নম্বর দিয়ে। বাংলাফ্লিক্স প্রথম ৩০ দিন বিনামূল্যে ব্যবহার করা গেলেও পরে সাবস্ক্রাইব করতে হবে। একদিনের জন্য ২.৪৪ টাকা, সাতদিনের জন্য ১২.১৮ টাকা এবং এক মাসের জন্য ৩৬.৫২ টাকা সাবস্ক্রাইব ফি।

হৈচৈ

হৈচৈ ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। হৈচৈ থেকে বিভিন্ন ওয়েব সিরিজ প্রচার করা হয়। এ ছাড়া এতে মুভি, মিউজিক ভিডিওসহ বিভিন্ন টিভি শো দেখা যাবে। অফলাইন ভিডিও ডাউনলোড সুবিধা রয়েছে হৈচৈ-এর মোবাইল অ্যাপে। তবে এ ক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে। হৈচৈ-এ কিছু কিছু ভিডিও কনটেন্ট ফ্রি দেখা যাবে।

তবে সব কনটেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে। এক বছরের জন্য ৯.৯৯ মার্কিন ডলার এবং এক মাসের জন্য ১.৪৯ মার্কিন ডলার সাবস্ক্রাইব ফি দিতে হবে।

মুভ প্লে

এই দেশি ‘মুভি স্ট্রিমিং’ সেবায় সিনেমা দেখার পাশাপাশি সহজেই বড় সাইজের সিনেমা ডাউনলোড করা যাবে কয়েক মিনিটের মধ্যে। বাংলা মুভির পাশাপাশি এতে হলিউড, বলিউড, তামিল সিনেমাও পাওয়া যাবে। এতে ক্রাইম, কমেডি, অ্যানিমেশন, হরর বিভাগ রয়েছে। ইংরেজি অক্ষর অনুযায়ী মুভিও খুঁজে পাওয়ার সুবিধা আছে।

সিনেমা ডাউনলোড করার জন্য মুভ প্লেতে (http://movply.stream) অবশ্যই নিবন্ধন করতে হবে। এই সেবাটির মোবাইল অ্যাপও রয়েছে। https://bit.ly/2rDpEi7 থেকে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে সেবাটি।

নেটফ্লিক্স

সারা বিশ্বে অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘নেটফ্লিক্স’। এই মুহূর্তে ২০০টির বেশি দেশে নেটফ্লিক্সের কার্যক্রম আছে।

জনপ্রিয় এ স্ট্রিমিং সাইট এবং অ্যাপটিতে দেখতে পাওয়া যায় বিভিন্ন টিভি সিরিজ, মুভি ও টিভি চ্যানেল। নেটফ্লিক্সে বাংলাদেশ ও কলকাতার অনেক বাংলা সিনেমাও পাওয়া যাবে। তবে বিনামূল্যে নেটফ্লিক্সের সেবা মিলবে না। নেটফ্লিক্সের মাসিক স্ট্রিমিং প্যাকেজ তিন রকমের হয়ে থাকে- বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম।

বেসিক প্যাকেজে থাকছে মাসিক আট ডলারে (৬৪০ টাকা) একটি স্ক্রিনে এসডি (স্ট্যান্ডার্ড ডিসপ্লে) রেজল্যুশন মুভি আর টিভি ধারাবাহিক দেখার সুবিধা। স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকছে মাসিক ১০ ডলারে (৮০০ টাকা) দুটি স্ক্রিনে, এইচডি (হাই ডিসপ্লে) রেজল্যুশনে মুভি আর টিভি ধারাবাহিক দেখার সুবিধা।

প্রিমিয়াম প্যাকেজে থাকছে মাসিক ১২ ডলারে (৯৬০ টাকা) চারটি স্ক্রিনে এইচডি ও ইউএইচডি (আলট্রা হাই ডিসপ্লে) রেজল্যুশনে স্ট্রিমিং সেবা উপভোগের সুবিধা। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড মাস্টার বা ভিসা কার্ডের মাধ্যমে প্যাকেজগুলো কেনা যাবে।

অ্যামাজন প্রাইম ভিডিও

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং সেবা ‘অ্যামাজন প্রাইম ভিডিও’। এতে বিভিন্ন মুভি, টিভি সিরিজ, টিভি চ্যানেলসহ বিভিন্ন অনুষ্ঠান দেখার সুবিধা রয়েছে। তবে বিনামূল্যে নয়, এর জন্য সাবস্ক্রাইব করতে হবে। প্রতি মাসে ব্যয় করতে হবে ৫.৯৯ মার্কিন ডলার।

প্রথম ছয় মাসে ২.৯৯ ডলারে সাবস্ক্রাইব করা যাবে। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড মাস্টার, ভিসা কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব ফি দেয়া যাবে।

পপকর্ন টাইম

পপকর্ন টাইমকে বলা যায় অনলাইন মুভি ও টিভি শোর ভাণ্ডার। পপকর্ন টাইম ব্যবহার করতে হলে www.popcorn-time.to তে গিয়ে ব্যবহারকারীদের ডিভাইস অনুযায়ী সফটওয়্যার নামিয়ে নিতে হবে। এটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করবে। এই সেবাটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

হটস্টার

ভারতের স্টার গ্রুপের ভিডিও স্ট্রিমিং সেবা ‘হটস্টার’। সরাসরি খেলা দেখানোর জন্য হটস্টারের বেশ সুনাম আছে। খেলা ছাড়াও মুভি এবং অনেক টিভি শোও রয়েছে হটস্টারের ভাণ্ডারে। বিনামূল্যে ব্যবহার করা যাবে এই সেবা। এমনকি হটস্টারের ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন না করেও দেখা যাবে অনেক ভিডিও।

আরও পড়ুন :

কেএইচ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পকেটে আইফোন বিস্ফোরণ
পকেটে আইফোন এক্সএস ম্যাক্স বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক ব্যক্তি। এসময় ওই ফোনে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, জ হিলার্ড নামের এক ব্যক্তি ২০ দিন আগে আইফোন এক্সএস ম্যাক্স কিনেন। কিন্তু এটা হঠাৎ তার পকেটে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। হিলার্ড জানান, ডিসেম্বরের ১২ তারিখ এই ঘটনা ঘটে। ওইদিন তিনি দুপুরের খাবার খেতে বাইরে যান। হঠাৎ তিনি বুঝতে পারেন, তার প্যান্টের পেছন পকেট থেকে বাজে গন্ধ আসছে। এসময় তিনি তাপ অনুভব করেন এবং এরপরই ধোঁয়া দেখতে পান। যে কারণে বুঝতে দেরি হয়নি যে তার আইফোনে আগুন ধরে গেছে। এ সম্পর্কে হিলার্ড বলেন, আমি তাপ অনুভব করা এবং ধোঁয়া দেখতে পাওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করি, যেহেতু ওই জায়গায় একজন মেয়ে ছিল। এরপর আমি বোর্ড রুমে গিয়ে দ্রুত প্যান্ট খুলে ফেলি। আমার আর্তনাদ শুনে কয়েকজন এসে আগুন নেভায়। এই ঘটনার পর হিলার্ড অ্যাপল কেয়ারে যোগাযোগ করেছেন। হিলার্ড দাবি করেন, অ্যাপলের সুরক্ষা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর অ্যাপলের ওই কর্মকর্তা হিলার্ডকে বিস্ফোরিত ফোনের ছবি, ক্ষতিগ্রস্ত পোশাক এবং কোনও আহতের ছবি থাকলে সেগুলো পাঠাতে বলেন। এসব প্রমাণ পাঠানোর পর কয়েকদিন পর নতুন আইফোন পান হিলার্ড। ডি/ এসএস
পকেটে আইফোন বিস্ফোরণ
২০ ঘণ্টা পর চালু মোবাইল ফোন ইন্টারনেট
ভোটগ্রহণ শেষে টানা ২০ ঘণ্টা পর চালু হলো মোবাইল ফোন ইন্টারনেট। রোববার সন্ধ্যা ছয়টার দিকে ইন্টারনেট চালু করা হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশজুড়ে সম্পূর্ণ মোবাইল ফোন ইন্টারনেট বন্ধ করে দেয় মোবাইল অপারেটরগুলো। এছাড়া গেল বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল। এরপর শনিবার বিকেল ৩টা থেকে দ্বিতীয় দফায় থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়। তখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় মোবাইল ফোন অপারেটদের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ডি/জেএইচ
২০ ঘণ্টা পর চালু মোবাইল ফোন ইন্টারনেট
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চীনের নতুন প্রযুক্তি
শিক্ষার্থীরা প্রায়ই স্কুল ফাঁকি দেয়। বাসা থেকে স্কুলের কথা বলে বের হলেও মাঝেমধ্যেই স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় তারা। আর এই সমস্যা সমাধানে নতুন এক প্রযুক্তি ব্যবহার করছে চীনের স্কুলগুলো। তারা চিপযুক্ত ‘স্মার্ট ইউনিফর্ম’ বা স্মার্ট পোশাক চালু করেছে। এই পোশাক পরা শিক্ষার্থী কোথায় আছে তা জানতে পারবে স্কুল কর্তৃপক্ষ। ফলে স্কুলড্রেস পরে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও গেলে তা ধরে ফেলতে পারবে তারা। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র দ্য গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্ত বিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ। গণমাধ্যমটি জানায়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে চীনের স্কুলগুলো। চিপ ব্যবহার করা হলেও এই পোশাক ধোয়া যায়। এর কার্যক্রম ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকে এবং এটা ৫০০ বার ধোয়া যাবে। এই পোশাকের আরও কিছু সুবিধা আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- কোনও শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে গেলে তা স্মার্ট পোশাকের মাধ্যমে শনাক্ত করা যাবে। বর্তমানে চীনের গুইজো প্রদেশের ১০টি স্কুলে স্মার্ট ইউনিফর্ম ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই পোশাক ব্যবহারকারী স্কুলের সংখ্যা বাড়তে পারে। ডি/কে
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চীনের নতুন প্রযুক্তি
এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোন যেগুলো
আর মাত্র দুদিন। এরপরই শুরু হবে নতুন বছর। ২০১৮ সাল চিরতরে বিদায় নেয়ার আগে চলুন দেখে যাক এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোনগুলো। এই তালিকা তৈরি করেছে ভারতের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গেজেটস নাউ। স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাস চলতি বছর সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় শীর্ষে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস-নাইন প্লাস। স্মার্টফোনটির ডিসপ্লের আকার ৬ দশমিক ২ ইঞ্চি। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ৬৪ গিগা। এছাড়া এতে ৪০০ গিগা পর্যন্ত বাড়তি স্টোরেজ কার্ড সংযুক্ত করার সুযোগ আছে। হুয়াওয়ে মেট-টুয়েন্টি প্রো হুয়াওয়ের এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাসের মতোই। তবে এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৩৯ ইঞ্চি। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। এতে ২৫৬ গিগা পর্যন্ত ন্যানো মেমরি সংযুক্ত করা যাবে। হুয়াওয়ের এই স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার। ওয়ানপ্লাস সিক্স-টি থান্ডার পার্পাল ওয়ানপ্লাস সিক্স-টি স্মার্টফোন বাজারে আসার কয়েক সপ্তাহ পরেই সিক্স-টি থান্ডার পার্পাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। আর এটিই ২০১৮ সালের সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। এর র‍্যাম ৮ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। আইফোন এক্সএস ম্যাক্স এ বছরের সুন্দর স্মার্টফোনগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে আছে আইফোন এক্সএস ম্যাক্স। এই ফোনের ‘গোল্ড কালার’ ভার্সনটিকে মূলত সুন্দর ফোনের তালিকায় রাখা হয়েছে। এর র‍্যাম ৪ গিগা আর স্টোরেজ ৬৪, ২৫৬ ও ৫১২ গিগা। আইফোন এক্সআর আইফোন এক্সআরও এই তালিকার রয়েছে। এই মডেলের রেড, ইয়েলো, হোয়াইট, কোরাল, ব্ল্যাক ও ব্লু কালারের ফোন বাজারে এসেছে। এর মধ্যে সুন্দর হিসেবে ধরা হয়েছে ব্লু এবং রেড কালারের ফোনকে। ডি/জেএইচ
এ বছরের সবচেয়ে সুন্দর স্মার্টফোন যেগুলো
আবারও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ
আবারও মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেয়া হয়েছে বলে কয়েকটি অপারেটরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। বিটিআরসি থেকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনায় বলা হয়েছে সোমবার রাত ১২টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি বন্ধ থাকবে। এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নির্দেশনার ফলে টুজি ইন্টারনেট সেবা চালু থাকবে। এ ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে। এর আগে ২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল। এর আগে গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের আহ্বানে বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। আরও পড়ুন : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম এমকে
আবারও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ
আরও পড়ুন
অ্যাপস ভিত্তিক পরিবহন সেবায় কোণঠাসা সিএনজি অটোরিকশা
এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
হজ পালনে সুবিধার জন্য অ্যাপস আনলো সৌদি সরকার
ফেসবুকে সন্দেহজনক ২০০ অ্যাপস নিষিদ্ধ