ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ৫টি শৈত্যপ্রবাহ, যত ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
ফাইল ছবি

চলতি মাসে (জানুয়ারি) দেশের ওপর পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বিশেষ জলবায়ু বার্তায় বলা হয়, চলতি মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এ অবস্থায় আগামী দিনে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণসহ দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

জলবায়ু বার্তায় আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘনকুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

এ সময় দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহও বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ রাজধানী ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবে থেকে পুরোদমে শীত শুরু হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আগামী রোববার পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আরটিভি/এসআর
কবে থেকে পুরোদমে শীত শুরু হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। শুক্রবার (২৭ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড। প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আরও পড়ুন
তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড