ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ফের শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ফের কমতে পারে। এতে করে এসব এলাকায় শীতের প্রকোপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাধারণত যখন কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে, তখন সেটিকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

সম্প্রতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা শীতের কড়াকড়ি প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

টানা কয়েকদিন শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কম থাকলেও, আবহাওয়া অধিদপ্তর বলছে এ স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামীকাল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এ অবস্থা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। এরপর ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

চলতি জানুয়ারি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি শৈত্যপ্রবাহ তীব্র আকার নিতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে।

যদিও গত চারদিনে শীতের তীব্রতা কিছুটা কমে এসেছিল, নতুন করে তাপমাত্রা কমার পূর্বাভাস আবারও শীতের দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

শীতের এ ওঠানামা কেন অস্বাভাবিক? পরিবেশ ও আবহাওয়া বিশেষজ্ঞ বজলুর রশিদ বলেন, বর্তমান শীতের ধারা গত কয়েক বছরের শীতের তুলনায় ভিন্ন। একদিকে তাপমাত্রার হঠাৎ ওঠানামা, অন্যদিকে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ সব মিলিয়ে আবহাওয়ার আচরণ এখন আগের মতো নেই।

তিনি আরও বলেন, শীতের মৌসুমে শৈত্যপ্রবাহ কমে গিয়ে ফের হঠাৎ বাড়ার প্রবণতা আগে এত ঘন ঘন দেখা যেত না। এটি জলবায়ু পরিবর্তনের দিকেও ইঙ্গিত দিতে পারে। দীর্ঘ সময় ধরে তাপমাত্রার অস্থিরতা, বৃষ্টিপাতের অনিয়ম এবং শুষ্ক আবহাওয়া এসব মিলিয়েই আবহাওয়ার স্বাভাবিক চক্রে পরিবর্তন আসছে।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা হঠাৎ কমে গেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন শিশু, বয়ষ্ক মানুষ এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্তরা। শীতের শুরু ও শেষের সময়গুলোতে ঠান্ডাজনিত রোগ, জ্বর ও শ্বাসকষ্টের প্রবণতা বেড়ে যায়। তাই এ সময়গুলোতে শীত থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আগামী ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য দেওয়া দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কোথাও জানানো হয়েছে।  
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ বিস্তৃত আছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
এবারের শীতে কাঁপন ধরাবে অর্ধডজন শৈত্যপ্রবাহ, আছে আরও দুঃসংবাদ! 
আসন্ন শীত মৌসুম নিয়ে দীর্ঘমেয়াদী পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
আসন্ন শীতে কাঁপন ধরাবে অর্ধডজন শৈত্যপ্রবাহ, আছে আরও দুঃসংবাদ! 
৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের আমেজ
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পারাপাশি সারাদেশে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ বাড়তে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, অন্ধ্রপ্রদেশের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরটিভি/টিআর
৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের আমেজ
আরও পড়ুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের আমেজ
গ্যাস নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা