ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
ফাইল ছবি

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। সেজন্য নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে দৃষ্টিসীমা ৫০০ মি বা আরো কম হতে পারে। দেশের নদী অববাহিকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবে থেকে পুরোদমে শীত শুরু হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আগামী রোববার পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আরটিভি/এসআর
কবে থেকে পুরোদমে শীত শুরু হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। শুক্রবার (২৭ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড। প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আরও পড়ুন
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঢাকার আকাশ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস