ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত

মাঘের শেষবেলায় শীতের দাপট এখন অনেকটাই কমে এসেছে। এ সময় সূর্যের উত্তাপ একটু বেশী পাওয়া যাচ্ছে। ফলে মানুষের মাঝে শীতের জবুথবু ভাব আর সেইরকম পরিলক্ষিত হচ্ছে না। প্রকৃতিতেও এসেছে দৃশ্যমান পরিবর্তন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ফলে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।

আরও পড়ুন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

এর আগে সোমবার সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকালকের সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

ঢাকায় আজ সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সোমবার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এর মধ্যে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আরও পড়ুন
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী
ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস