ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম
ফাইল ছবি

ঈদের দিন শনিবার সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের মধ্য দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৬০-৮০) কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমে/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর রূপ দেখাবে এই ‘রাক্ষস’
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ‘আকভান’ নাম ইরানের দেওয়া। এর অর্থ ‘রাক্ষস’।
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর রূপ দেখাবে এই ‘রাক্ষস’
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশে ২ নম্বর সতর্ক সংকেত জারি
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশে ২ নম্বর সতর্ক সংকেত জারি
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার কারণে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আরটিভি/এসআর
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। 
সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা
আরও পড়ুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা