ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
ফাইল ছবি

ঢাকাসহ দেশের মোট চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দুপুরের মধ্যে।

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

এ অবস্থায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, উল্টো তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ গরমের অনুভূতি শনিবারের চেয়েও বেশ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
আরও পড়ুন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু