ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
ফাইল ছবি

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি মাত্রা যোগ করছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা অব্যাহত থাকবে আরও কয়েকদিন।

এরই মধ্যে এবার খবর, রাজধানী ঢাকাসহ পুরো দেশের ওপর দিয়ে আরও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে চলতি মাসে। এর মধ্যে অন্তত একটি হতে পারে তীব্র তাপপ্রবাহ। সেইসঙ্গে কোথাও কোথাও হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের পরিবেশ বিরাজ করছে বঙ্গোপসাগরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে, দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে এ মাসে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা অনেক জায়গায়
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা অনেক জায়গায়
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
আবহাওয়া নিয়ে সুখবর
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া নিয়ে সুখবর
আরও পড়ুন
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা