ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, যা বলছেন আন্তর্জাতিক আবহাওয়াবিদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এখন শক্তিশালী নিম্নচাপের পরিণত হয়েছে। ফলে সমুদ্র উপকূলীয় এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৪০ কোলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে যা দমকা হাওয়াসহ ঘন্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে।

রোববার (৫ জুলাই) প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামালের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, রোববার রাত থেকে নিম্নচাপের প্রভাব দেশের মধ্যভাগের জেলা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির প্রবল আশংকা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিম্নচাপটির কারণে রোববার থেকে চট্রগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বৃষ্টি শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সকাল থেকেই চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টা চট্রগ্রাম বিভাগের জেলাগুলো বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাত থেকে নিম্নচাপের প্রভাব দেশের মধ্যভাগের জেলাগুলো এবং আগামীকাল দেশের উত্তর দিকের ৩ টি বিভাগের উপরে পরিলক্ষিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

আরও পড়ুন

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী তিন দিন নিম্নচাপটির প্রভাবে:

----> চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান, নোয়াখালী, ফেনী জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশংকা রয়েছে।

----> খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতে আশংকা রয়েছে।

----> এছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলা ও উপজেলাগুলোতে প্রায় প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে দেশের আকাশে হালকা মেঘ থাকলেও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প দেশের স্থলভাগে প্রবেশ করছে। ফলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) অনেক বেশি রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
বৃষ্টিপাতের এই প্রবণতায় দেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এটি রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রব ন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরটিভি/এমএ  
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গরম কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
আরও পড়ুন
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
সাগরে লঘুচাপের শঙ্কা, টানা বৃষ্টি থাকবে কতদিন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোন অঞ্চলে