ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আরও পড়ুন

ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকারউপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
আরও পড়ুন
দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত