ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, সতর্কতা জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্ৰ থেকে এ পূর্বাভাস দেওয়া হয়।

সহকারী আবহাওয়াবিদ (আফরোজা সুলতানা) স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড। প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দুই বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
আরও পড়ুন
কমছে না ঢাকার ভ্যাপসা গরম, যা বলছে আবহাওয়া অফিস