ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১০:২৫ এএম


ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির আভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। গত বৃহস্পতিবারের মতো হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
 
গত বৃহস্পতিবারের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission