ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
৭ জেলায় ঝড়ের আশঙ্কা, জারি সতর্কতা । ছবি: সংগৃহীত

দেশের সাতটি জেলায় আজ (১ আগস্ট) দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য দেওয়া দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কোথাও জানানো হয়েছে।  
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ বিস্তৃত আছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
এবারের শীতে কাঁপন ধরাবে অর্ধডজন শৈত্যপ্রবাহ, আছে আরও দুঃসংবাদ! 
আসন্ন শীত মৌসুম নিয়ে দীর্ঘমেয়াদী পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
আসন্ন শীতে কাঁপন ধরাবে অর্ধডজন শৈত্যপ্রবাহ, আছে আরও দুঃসংবাদ! 
৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের আমেজ
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পারাপাশি সারাদেশে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ বাড়তে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, অন্ধ্রপ্রদেশের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরটিভি/টিআর
৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের আমেজ
আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আরও পড়ুন
রাতের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা
দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা 
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা