ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দুই বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
দেশের তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
সোমবার (২৩ নভেম্বর) আগামী ৫ দিনের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আরও পড়ুন
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা