ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কমবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?
সারাদেশে আগামী চার দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে সারা দেশে সার্বিক তাপমাত্রা আরও কমতে পারে। আরটিভি/এসআর
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?
আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?
সারাদেশে আগামী পাঁচ দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাস জারি করে এই তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  এই সময়ে ঢাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।  দ্বিতীয় ও তৃতীয় দিন (১৮ ও ১৯ অক্টোবর) আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চতুর্থ ও পঞ্চম দিন (২০ ও ২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষদিকে সারাদেশে সার্বিক তাপমাত্রা আরও কমতে পারে। আরটিভি/এসআর
আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় আগামী পাঁচ দিন পর সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আরও পড়ুন
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?
ঢাকায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস