ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
ছবি: বাসস

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে।

একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে, রোববার একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ভোর হলেই দেখা মেলে সূর্যের। দিনভর থাকে প্রখর রোদ। তবে সন্ধ্যা হলেই বদলে যায় আবহাওয়া। বাড়তে শুরু করে শীতের অনুভূতি। রাতের সঙ্গে বাড়ে কুয়াশাও। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার আভাস রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে।
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আরও পড়ুন
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা