ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ২১৩ কিমি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের দেওয়আ এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী- ঘূর্ণিঝড়টির দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঝড়টির চারপাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ৯৪৭ মিলিবার।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবার দুপুর ৩টায় এর কেন্দ্র কলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নাসার জিপিএম ও জাপানের হিমাওয়ারি-৯ উপগ্রহের চিত্র বিশ্লেষণ অনুযায়ী, তখন ঝড়টির কেন্দ্র ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি অর্জন করে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। উপকূলে আঘাত হানার সময়ও এটি সর্বোচ্চ শক্তিতে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের দক্ষিণ দিকের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সে সময় এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। এ পর্যায়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হতে পারে।

ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার ছাড়ালে সেটিকে সুপার সাইক্লোন হিসেবে বিবেচনা করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার কারণে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আরটিভি/এসআর
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। 
সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে প্রভাব পড়বে কি
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়। 
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে প্রভাব পড়বে কি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
আরও পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে প্রভাব পড়বে কি
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ