ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঢাকাসহ যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি কমে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাবে আগের পূর্বাভাসের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে জানান, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির গতি কমতে শুরু করেছে। বর্তমানে এটি ধীরগতিতে উপকূল অতিক্রম করছে। উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে উপকূলের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে ঝড়টির গতি কমে যাওয়ায় আগের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত নাও হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের বাপাতলা ও বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও বুধবার ভোরে ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এদিকে, সাগরে লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্রসৈকতে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ প্রবণতা কবে কমে আসবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর)ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগে বৃষ্টি ঝরাত ঝরাতে দুর্বল হয়ে গেছে ‘আকভান’। ‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন ‘দুর্বল’ হয়ে আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর-আইএমডি।  ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।  শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আরটিভি/টিআর
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা