ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম অনুভূত হওয়ার পর হঠাৎ বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশে মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে বইতে থাকে দমকা হাওয়া। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।

এতে দুপুরের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মেলে নগরবাসীর। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।

এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের ৬ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস
দেশের ছয় বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আরটিভি/এসকে
দেশের ৬ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?
ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।  সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বা আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকার সূর্যাস্ত হবে ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।  আরটিভি/এসআর
ঢাকায় বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আগামী ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য দেওয়া দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কোথাও জানানো হয়েছে।  
সামনে তীব্র শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ বিস্তৃত আছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে