ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে প্রভাব পড়বে কি

আবহাওয়া ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে স্বস্তির বিষয় হলো, আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী এই ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার শঙ্কা অনেকটাই কম।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিক সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এর ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।

তিনি বলেন, একটি ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার হতে পারে। সে কারণে ‘আকভানে’র কারণে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। তা ছাড়া ‘আকভানে’র কারণে সাগর উত্তাল রয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বদলানো হতে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার আভাস রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা
আরও পড়ুন
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৯ বছরেও আতংক কাটেনি উপকূলবাসীর
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল