ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তন এবং মারাত্মক সব উদ্ভিদ রোগের আক্রমণে বিশ্বজুড়ে কলা চাষ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, ক্যাভেন্ডিশ জাতের কলা এখন অস্তিত্বের লড়াই করলেও সংকট কাটিয়ে ফলটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এক নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।

বিশ্বের জনপ্রিয় ফলগুলোর তালিকায় টমেটোর পরেই কলার অবস্থান। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়।

কলার এক হাজারের বেশি জাত রয়েছে, তবে বিশ্বের বেশির ভাগ মানুষের ফলের পাত্রে মূলত ক্যাভেন্ডিশ জাতের কলাই দেখা যায়। ১৯৫০-এর দশক থেকে পানামা রোগের শিকার হয়ে হারিয়ে যায় ‘গ্রোস মিশেল’ জাতের কলা। এরপর বাজার দখল করে নিয়েছে এই ‘ক্যাভেন্ডিশ’। এই সময় বাণিজ্যিক এই কলা মূলত প্রজননে অক্ষম ক্লোন হওয়ায় সব গাছের জিন হুবহু একই এবং রোগ সংক্রমণের ঝুঁকিও সমান।

বর্তমানে ক্যাভেন্ডিশ জাতটি ট্রপিক্যাল রেস ৪ বা টিআর৪ নামক রোগের হুমকিতে রয়েছে। নরউইচের আর্লহ্যাম ইনস্টিটিউটের ফসলের জিনোমবিজ্ঞান বিশেষজ্ঞ ড. হোসে দে ভেগা জানান, এই রোগ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক খবরটি আসে ২০২৫ সালের ডিসেম্বরে, বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশ ইকুয়েডর থেকে।

ড. ভেগার মতে, এই রোগ বিশ্বজুড়ে কলার সরবরাহকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লাখো মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকার জন্য বড় হুমকি। গুয়াতেমালা থেকে মালাবি পর্যন্ত চাষিরা এই প্রভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। তবে এই বিপর্যয় ঠেকাতে গবেষকেরা নতুন সাফল্যের দাবি করেছেন।

শীর্ষস্থানীয় কলা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিকুইটা এবং ফসল উন্নয়নবিষয়ক সংস্থা কি-জিনের যৌথ গবেষণা উদ্যোগ ‘ইয়েলোওয়ে’ জানিয়েছে, তারা প্রজননক্ষম ক্যাভেন্ডিশ কলার একটি জাত উদ্ভাবন করেছে। এর মাধ্যমে সংকরায়ণের সাহায্যে রোগ প্রতিরোধী ও বাণিজ্যিকভাবে লাভজনক নতুন জাতের কলা তৈরির পথ প্রশস্ত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
দেশে রয়েছে অস্বাভাবিক মোটা ও প্রায় ২৫ মিটার উঁচু এক প্রজাতির বাঁশ, যার নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় আকারে অনেক বড় এই বাঁশের কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
আরও পড়ুন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ