ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত

টানা তিনদিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক খায়রুল ইসলামের।

একইভাবে বাঘারদাড়ি এলাকার কৃষক আমিনুর রহমানের কেটে রাখা ধানের পাশাপাশি ফুলকপি, ভুট্টা, বরবটি, করলাসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে।

শুধু খায়রুল বা আমিনুর নন, যশোরের অসংখ্য কৃষক ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছেন। এই বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার জনকে আগামী বোরো মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে গত বুধবার (১৮ নভেম্বর) থেকে রোববার পর্যন্ত (২২ নভেম্বর) বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও তিনদিন ধরে থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এই টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের পাকা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৬ হেক্টর জমি। এছাড়া ১৩ হাজার ৫০০ হেক্টর সরিষার মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর এবং ১৩ হাজার ১০ হেক্টর শাকসবজির মধ্যে ৬৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি খেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, ভারী বৃষ্টিতে মাঠে মূলা ও সরিষার ক্ষেতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে এসব ফসলে দ্রুত পচন ধরে ও গাছ মারা যায়। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন, কিন্তু জলাবদ্ধতায় ধান কাটা, শুকানো ও ঘরে তোলা কঠিন হয়ে পড়ে। কোথাও কাটা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে টানা ঝড়-বৃষ্টিতে কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার জনকে প্রণোদনার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বোরো মৌসুমে তারা সরকারি এই প্রণোদনার সুবিধা পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টানা ঝড়বৃষ্টিতে ধান কাটায় যেমন বিঘ্ন হয়েছে, তেমনি ক্ষেতে কেটে রাখা ধানেরও ক্ষতি হয়েছে। সবজি ও সরিষার ওপরও কমবেশি প্রভাব পড়েছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার ধানচাষিকে আগামী বোরো মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।

আরটিভ/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চাঁদের মাটিতে’ যেভাবে আলু চাষ সম্ভব হলো
চাঁদের মাটিতে ফসল উৎপাদনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনে সফল হয়েছেন।
‘চাঁদের মাটিতে’ যেভাবে আলু চাষ সম্ভব হলো
টানা বৃষ্টিতে বরিশালে ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার হেক্টর জমির ফসল
বরিশাল অঞ্চলে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৩০ হাজার ৪৩০ হেক্টর এবং অন্যান্য ফসল ১৮ হাজার ২৮৩ হেক্টর।
টানা বৃষ্টিতে বরিশালে ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার হেক্টর জমির ফসল
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোনো কোনো কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলেছেন। আবার অনেকের জমির পাকা ধান আর কয়েক দিনের মধ্যেই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
আরও পড়ুন
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত