ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 

বাকৃবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।

সেই লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি-এর অর্থায়নে ‘হাওর অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ পরিচালিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের কৃষক, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিদের উৎপাদন ও আয় বৃদ্ধির পাশাপাশি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হাওর অঞ্চলের জন্য একটি সমন্বিত ও অনুসরণযোগ্য জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।

এমনটাই জানিয়েছেন প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং প্রধান সমন্বয়কারী কৃষিবিদ ড. পরেশ কুমার শর্মা।

গবেষকবৃন্দ জানান, হাওর অঞ্চল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন এলাকা। তবে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, মৌসুমি উৎপাদন ঝুঁকি, রোগবালাই এবং বাজারব্যবস্থার সীমাবদ্ধতা এ অঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পরিবেশ ও সম্পদের উপযোগী প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার বহুমুখীকরণ এবং কৃষক ও খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পের আওতায় হাওর উপযোগী জলবায়ু সহনশীল ফসল উৎপাদন, বিশেষ করে ধান, সরিষা ও ভুট্টার উন্নত উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ, হাঁস পালন ও উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, মূল্য সংযোজন ও কৃষিপণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যায়।

অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, প্রকল্পটি শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উন্নয়ন, আয়বর্ধন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। প্রকল্পের প্রতিটি কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ড. পরেশ কুমার শর্মা বলেন, এ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তিকে সরাসরি মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। প্রকল্প বাস্তবায়নে সুবিধাভোগীদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় চাহিদা ও অভিজ্ঞতার প্রতিফলন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হলে প্রকল্পের কার্যকারিতা ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে।

প্রকল্পের বিষয়ে বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, জলবায়ু ঝুঁকি এবং মানুষের আর্থসামাজিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবনকে কৃষক, মৎস্যচাষি ও খামারিদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এক্ষেত্রে সুবিধাভোগীদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা যায়, প্রকল্পের আওতায় সম্প্রতি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট গবেষকবৃন্দ ও বাউরেস পরিচালক ছাড়াও বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল ইসলাম, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি, নারী উদ্যোক্তা, উপকারভোগী এবং সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁরা হাওর অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনের বিদ্যমান সমস্যা, মৎস্যসম্পদের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ এবং পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
প্রায় দুই দশক ধরে বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরিসহ নানা ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম ওরফে শাহজাহান আলী। প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে তিনি হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার পরামর্শ নিয়ে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদ করছেন।
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
দেশে রয়েছে অস্বাভাবিক মোটা ও প্রায় ২৫ মিটার উঁচু এক প্রজাতির বাঁশ, যার নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় আকারে অনেক বড় এই বাঁশের কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
আরও পড়ুন
কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’