ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কবি জামসেদ ওয়াজেদসহ ১৮ লেখক-শিল্পী পেলেন সাহিত্য সম্মাননা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:২০ পিএম
ক্রেস্ট ও সনদ নিচ্ছেন লেখক : ছবি আরটিভি

কবি জামসেদ ওয়াজেদসহ রয়েল পাবলিকেশন্স-এর বিভিন্ন ক্যাটাগরিতে লেখক-শিল্পীসহ ১৮ জনকে সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠানটি সেরা পাণ্ডুলিপি পুরস্কার ও প্রচ্ছদ শিল্পে অবদান রাখায় ১৬ জন লেখক ও দুজন প্রচ্ছদ শিল্পীকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রকাশক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর।

এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জলছবি সম্পাদক, কবি ও বিশিষ্ট শিশু-সাহিত্যিক জামসেদ ওয়াজেদ ও বীজবিস্তার ফাউন্ডেশন সভাপতি ড. এম. এ. সোবহান।

আরও পড়ুন

অনুষ্ঠানে রয়েল সাহিত্য অ্যাওয়ার্ড অর্জন করেন ডা. অরূপরতন চৌধুরী, কবি জামসেদ ওয়াজেদ ও খান আখতার হোসেন।

এছাড়াও গ্রন্থ বিচারে সাহিত্য সম্মাননা ২০২৬ প্রাপ্তরা হলেন- ছোটগল্পে ডা. সাবরিনা হুসেন মিষ্টি, এস. আফরোজ, হোসাইন মোহাম্মদ ইমরান, সিফাত নুসরাত (থ্রিলার), উম্মে কুলসুম ঝুমু, আলি ইসলাম মুমেন (উপন্যাস), জসিম গাজী, শেখ নুরুজ্জামান রনি, মো. মুজাহিদুল ইসলাম (কবিতা), মো. আল আমীন, সাইয়্যেদ শাহ্ নূরে আরিফ, তৌয়েবুর রহমান, জেবি জাহাঙ্গীর হোসেন, শেখ শাদ, অনিক কুমার সরকার, এম. রাজু, ঋদ্ধি মালিনী, রোকেয়া বেগম, ফারহান শিব্বির (প্রচ্ছদ শিল্পী) ও ফাইজা ইসলাম।

অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন কথা সাহিত্যিক মনজু খন্দকার, মেঠো কবি মফিদুল ইসলাম, কথাশিল্পী নুর উদ্দিন শেখ, কথা সাহিত্যিক শামীম আহমেদ সৃজন, কবি কবির হুমায়ুন, কবি সেলিনা আহাম্মেদ ডোডন, কবি আবু তালেব প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ছোটদের সময়’ প্রকাশনীর নতুন বইয়ের প্রকাশনা উৎসব
শিশুদের মেধা বিকাশ, সৃজনশীল মনন গঠন ও বৈষম্যহীন সমাজভাবনায় নতুন সাহিত্য যোগ করার লক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছোটদের সময়’ প্রকাশনীর ৮টি মানসম্মত নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
‘ছোটদের সময়’ প্রকাশনীর নতুন বইয়ের প্রকাশনা উৎসব
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আখতার হুসেনের মৃত্যুতে দেশের শিশুসাহিত্যে সৃষ্টি হলো এক গভীর শূন্যতা।  
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
৭ সাহিত্যিক পেলেন দোনাগাজী পদক
চাঁদপুরের সংগঠন ‘চর্যাপদ একাডেমি সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় সাত সাহিত্যিককে দোনাগাজী পদক দেওয়া হয়।
৭ সাহিত্যিক পেলেন দোনাগাজী পদক
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশক কাদের বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।  তিনি রাজধানীর কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আমীরুল ইসলামের বড় ভাই কামাল আহমেদ ও ‘ছোটদের সময়’ সম্পাদক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরটিভি/টিআর
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
আরও পড়ুন
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন লাখ টাকা
কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
‘নজরুলের চেতনাকে অন্য ভাষার পাঠকের হৃদয়েও পৌঁছে দিতে হবে’