ইসলামী ব্যাংকের সঙ্গে প্রতারণায় দুই আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১১:৫৮ পিএম


ইসলামী ব্যাংক
ফাইল ছবি

ইসলামী ব্যাংকের সঙ্গে প্রতারণা করায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দুই কোটি বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ব্যাংকটি। এ ঘটনায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

পুলিশ আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার রাতে গেন্ডারিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আসামীরা হচ্ছেন, নিউ সদরপুর স্টিল হাউজ এর মালিক জসিমউদদীন ও তার স্ত্রী খাদিজা আক্তার এমি। অভিযানে নেতৃত্ব দেন গেন্ডারিয়া থানার এসআই ফিরোজ মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী ব্যাংক গেন্ডারিয়া শাখার প্রধান মোশতাক আহাম্মদ জানান, জসিমউদদীন ২০১৬ সালের মে মাসে প্রতিষ্ঠানের নামে ব্যবসার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক গেন্ডারিয়া শাখা থেকে দুই কোটি বিশ লাখ টাকা বিনিয়োগ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিনিময়ে জসিমউদদীন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের তার স্ত্রী খাদিজা আক্তার এমির নামে হেবা করা ১৪.৭৫ শতাংশ জমি মর্টগেজ হিসেবে ব্যাংককে দিয়ে থাকে। পরে জানা যায়, ওই জমি অনেক আগেই অপর ব্যাংকের কাছে মর্টগেজ করে ছিলেন।

এ ঘটনা ফাঁস হওয়ার আগেই বিনিয়োগ সুবিধা ইসলামী ব্যাংক থেকে হাতিয়ে নেয় তারা। পরে ব্যাংক একাধিক চেক ডিজঅনারের মামলা করলে অর্থ ঋণ আদালতে কোন সাড়া দেয় নাই জসিমউদদীন।

বিজ্ঞাপন

পরে প্রতারণার মামলা করলে আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তাতেও তারা আদালতের নির্দেশ অমান্য করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission