
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হয়েছেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদের।
বুধবার (৮ মে) রাত ১০ টা ২০ মিনিটে, এ ফলাফল ঘোষণা করেন নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন।
জানা গেছে, নির্বাচনে ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৯২টি। তার নিকটতম মো. আবু রেজা মোস্তফা কামাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট।
অন্যদিকে, নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাচোল উপজেলা আওয়ামী লীগের নেত্রী শামীমা ইয়াসমিন।




