সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০২:০৫ পিএম


সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
ফাইল ছবি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) সকালে হযতর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সকালে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা দুজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। চিকিৎসা শেষে তারা কবে দেশে ফিরবেন সেটা এখনি বলতে পারছি না।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ২৬ আগস্ট চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা আব্বাস। ২০২২ সালের ২৪ মে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। ওই সময় তার স্ত্রী ও সন্তান সঙ্গে ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission