পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০৭:২৪ পিএম


পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার লক্ষণাতের কামাত গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুচলীবাড়ী ইউনিয়নের মেম্বার মতিয়ার রহমান।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বিদ্যুতিক সিলিং ফ্যানের তারের সংযোগ দিতে যান রশিদুল ইসলাম। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে।

এ বিষয়ে মেম্বার মতিয়ার রহমান বলেন, ‘পানবাড়ি এলাকার রশিদুল নামের এক ব্যক্তি সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission