ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ১১:৪৪ পিএম


ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে বেসরকারিভাবে নিবন্ধিত ৪ হাজারের বেশি হজযাত্রীর এখনও ভিসা হয়নি। এদিকে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–হাব।

চলতি মৌসুমে বেসরকারিভাবে গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৮০ হাজার ৬৯৫ জনের। শুক্রবার পর্যন্ত ভিসা হয়েছে ৭৬ হাজার ৫১৯ জনের। ভিসা হয়নি ৪ হাজার ১৭৬ জনের।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৪ হাজার ৪২২ জনের। এরমধ্যে ভিসা হয়েছে ৪ হাজার ১২২ জনের। ঢাকা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নবম দিন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় ২৬ হাজার ৩৮৩ জন সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজযাত্রী ৬৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। যদিও ভিসা আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফের আবেদনের সময় বৃদ্ধির জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে ভিসা আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে।

শুক্রবার (নবম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৮৮ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১ হাজার ২৩১ জন যাত্রী সৌদি আরব গেছেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত সৌদি আরবে জেদ্দার উদ্দেশ্যে ছয়টি ফ্লাইট ছেড়ে গেছে। এতে ২ হাজার ৪৮৮ জন যাত্রী ঢাকা ত্যাগ করেন।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission