ব্রাভোকে নিয়োগ দিয়ে আরও এক চমক আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৭:০১ পিএম


আফগানিস্তান
ছবি- সংগৃহীত

আর মাত্র ১২ দিন পরই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল ঘোষণা থেকে জার্সি উন্মোচন সবখানেই চমক দিয়ে যাচ্ছে আফগানিস্তান। 

এবার বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়ে আরও একটি চমক দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এসিবি।  বিশ্বকাপের আগেই দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে তিনি যোগ দেবেন ব্রাভো। 

সম্প্রতি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টি-টোয়েন্টিতে প্রায় সাত হাজার রান করা এ অলরাউন্ডার। এসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রাভোর খেলার ধরন ও বিনোদনের কারণে বিশ্বজুড়ে তিনি সম্মানিত ও সমাদৃত।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ৬২৫টি উইকেটের মালিক। জাতীয় দলের জার্সি গায়ে তিন সংস্করণ মিলিয়ে ২৯৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সাল পর্যন্ত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন দুটি শিরোপা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে গ্রুপ ‘সি’তে আছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের সব কটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে। স্বাভাবিকভাবেই ত্রিনিদাদের ব্রাভোর অভিজ্ঞতা তাদের কাজে দেবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission