চট্টগ্রামের আলোচিত ২ ওসিকে প্রত্যাহার

আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০৬:৩৯ পিএম


ওসি
ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে চট্টগ্রামের দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (২৭ মে) নির্বাচনের কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম।

জানা গেছে, দুই ওসিকে কেন্দ্র করে নানান পক্ষপাতের বিষয়ে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ আদেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission