
শেখ হাসিনার সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে বলে জানিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন।
শুক্রবার (৩১ মে) ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪১ জনের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা বলেন।
কামাল হোসেন বলেন, দেশের বিভিন্ন সংকটে শেখ হাসিনার সরকারই মানুষের পাশে থাকে। দেশের বিভিন্ন মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং কিভাবে দেশ এগিয়ে যাবে একমাত্র শেখ হাসিনাই সেই চিন্তা করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার, অপপ্রচার করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীদের দাতভাঙা জবাব দেবে।
এ সময় খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব সানাউল্লাহ নান্নু, আলো কাজী, শাহজাহান জোমাদ্দার, ফারুক আহমেদ, মনিরুল ইসলাম, ইয়াসমিন আরাফাত ইয়াসিন, আলম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।




