
পার্বত্য চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে পার্বত্য চুক্তি করেছে আওয়ামী লীগ। শান্তি চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মিতিংগাছড়িতে নির্মিত ৪ হাজারতম পাড়াকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল থেকে তিনি এ উদ্বোধন করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ন্যাম ভবনে এমপি পুত্রের ঝুলন্ত লাশ
--------------------------------------------------------
শেখ হাসিনা বলেন, যুগোপযোগী আইনের মাধ্যমে পার্বত্য অধিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা হবে। শান্তি চুক্তির আশি ভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, বৃটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে। দেশের সার্বিক উন্নয়নে সমঅংশীদার হবে পার্বত্য এলাকাবাসী।
২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে। চুক্তিতে বাধা এলেও এর বাস্তবায়ন বেশিরভাগই হয়ে গেছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারগুলো সমতল ভূমি থেকে মানুষদের সেখানে নিয়ে সংঘাত উস্কে দিয়েছিল। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘাতের পথ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।
আরও পড়ুন:
এমসি/এসএস




