
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির কার্ডিয়াক সিসিইউতে শনিবার রাত ৮টার দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাহী কমিটির সভার দ্বিতীয় সেশনের শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক সিসিইউতে ভর্তি আছেন বিএনপির এই হেভিওয়েট নেতা। শারীরিক অবস্থা এখনও আগের মতোই আছে।
পি




