ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নেপালে বন্যায় প্রাণহানিতে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূতের শোক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

নেপালে মর্মান্তিক আকস্মিক বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন তি‌নি।

শোক বার্তায় রাষ্ট্রদূত, নজিরবিহীন এ দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি, এ কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির দুর্যোগ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং নেপালকে যে–কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ইলিশ দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের হিসাবে, ভারত থেকে আমদানি করা ইলিশের কেজিপ্রতি মোট খরচ পড়ে প্রায় ৫১৪ টাকা।
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুর ও রাজশাহী বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, কীভাবে? 
পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ।
ডাক বিভাগের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
‘দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকার চার টার্মিনাল’
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ  ও গুলিস্তান—এ চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাস-ছবি: সংগৃহীত