
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে তার জানাজা হয়। এর পর বেলা ১১টার পর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে হয়।
এর আগে শুক্রবার রাতে সাহারা খাতুনের মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই রাজনীতিক।
এসএস




