নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ১০:০৪ পিএম


নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থক ও আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাত ডেকচি খিচুড়িও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান। 

এ সময় তিনি নির্বাচনী সমাবেশে খিচুড়ি রান্না করায় তরিকুল ইসলাম ভাদুকে জরিমানা করা হয়। অভিযুক্ত ভাদু উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জনতার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য অভিযুক্তের বাড়ির পাশে খোলা স্থানে খিচুড়ি রান্না হয়েছিল। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission